নেপালে ভূমিধসে ১২ জনের মৃত্যু
আন্তর্জাতিক

নেপালে ভূমিধসে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে নেপালে অন্তত ১২ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২১ জন।

নেপাল সরকারের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুরারি ওয়াস্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর নিউইয়র্ক টাইমস ও আলজাজিরার।

রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পূর্বাঞ্চলীয় জেলা বরাহবিসেতে ১০ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাগলুঙ্গে দুজন ভূমিধসে মারা গেছেন।

ওয়াস্তি বলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) খুব ভোরে ওই দুই স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে। ঘুমিয়ে থাকার কারণে গ্রামবাসীদের অনেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এ নিয়ে নেপালে এবার বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যায় ৩১৪ জনের প্রাণহানি ঘটল। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১১১ জন। আহত হয়েছেন ১৬০ জন।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা