ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ হামলার পর প্রায় অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। তবে প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

বৃহস্পতিবার (৭ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার মরুভূমিতে সন্দেহভাজন আইএস গ্রুপের বন্দুকধারীদের হাতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী। নিহত ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল সংগ্রহ করার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়।

যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জোরে হামলার পর থেকে আরও ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৫

দেশটির সরকারপন্থি আল-মায়াদিন টিভি জানিয়েছে, হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। অপরদিকে কুর্দিশ নর্থ প্রেস নিউজ এজেন্সি বলছে, হামলায় নারী ও শিশুসহ প্রায় ৪০ জন নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে, এ হামলায় সরকার সমর্থক আধাসামরিক ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এনডিএফ) ৪ সদস্যসহ ১৮ জন নিহত হয়েছেন।

দেইর আল-জোর প্রদেশের দক্ষিণে অবস্থিত মরুভূমি এলাকা কোবাজিবে আইএসের বন্দুকধারীরা ট্রাফল শিকারীদের দলের ওপর গুলিবর্ষণ করে বলে গোষ্ঠীটি জানিয়েছে। এতে সেখানে বন্দুকধারী ও এনডিএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেখানে ১২টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।

কুর্দি-নিয়ন্ত্রিত উত্তর-পূর্ব সিরিয়া থেকে নর্থ প্রেস বেশ কয়েকজন ট্রাফল শিকারীর আত্মীয় ও চিকিৎসা সূত্র জানিয়েছে, ৪ জন এনডিএফ যোদ্ধাসহ ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী তুষারপাতে নিহত ৩৫

বিবিসি বলছে, হামলাটি আইএস চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও গোষ্ঠীটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো দাবি করা হয়নি।

উল্লেখ্য, গত বছরও বেশ কয়েকটি বন্দুক হামলায় বহু সংখ্যক সিরিয়ান ট্রাফল শিকারী নিহত হন। সেসব হামলা ও প্রাণহানির জন্য আইএসকে ব্যাপকভাবে দায়ী করা হয়েছিল। তবে সন্ত্রাসী গোষ্ঠীটি সেসব হামলার পেছনে ছিল বলে কোনো দাবি করেনি।

ট্রাফল আসলে এক ধরনের ভোজ্য ছত্রাক যা শুষ্ক এলাকায় জন্মায়। এটি বেশ মূল্যবান একটি খাবার। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এ দেশে প্রতি কেজি ট্রাফল ৩৫ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে।

আরও পড়ুন: আল-আকসায় নামাজ পড়তে পারবেন ফিলিস্তিনিরা

যেখানে দেশটির মানুষের ন্যূনতম মাসিক মজুরি প্রায় ১৪ মার্কিন ডলার। দেশটির আনুমানিক ৯০ শতাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে।

আইএস একসময় পশ্চিম সিরিয়া থেকে পূর্ব ইরাক পর্যন্ত বিস্তৃত ৮৮ হাজার বর্গ কি.মি. অঞ্চল দখলে নেয় এবং প্রায় ৮০ লাখ মানুষের ওপর তার নৃশংস শাসন চাপিয়ে দিয়েছিল।

২০১৯ সালে সিরিয়ায় এ গোষ্ঠীর সামরিক পরাজয় সত্ত্বেও জাতিসংঘ সতর্ক করেছে, আইএস ও এর সহযোগীরা এখনো উচ্চ হুমকি হিসেবেই রয়ে গেছে।

গত জানুয়ারির একটি প্রতিবেদনে বলা হয়, ইরাক ও সিরিয়ায় আইএসের আনুমানিক ৩-৫ হাজার যোদ্ধা রয়েছে। গত নভেম্বর থেকে সিরিয়ায় তাদের আক্রমণ আরও তীব্র হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা