সংগৃহীত ছবি
লাইফস্টাইল

কোন বোতলে পানি খাওয়া স্বাস্থ্যকর

লাইফস্টাইল ডেস্ক: কথায় আছে পানির অপর নাম জীবন। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীরের অভ্যন্তরে তারতম্য হতে পারে। পিছু নিতে পারে একাধিক জটিল রোগ। আর এই সারসত্য আজকাল অনেকেই জেনে গেছেন। তাই তো তারা নিয়ম মেনে নির্দিষ্ট সময়ান্তরে পানি পান করেন।

আরও পড়ুন: যেসব সবজি বেশি খেলে বিপদ

পানি পান নিয়েও মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। এমনই একটা প্রশ্ন হলো, স্টিলের বোতল না কি তামার বোতলে পানি পান করলে মিলবে বেশি উপকার?

বিশেষজ্ঞরা বলছেন- তামা এবং স্টিলের বোতল নিয়ে এখন প্রচুর বিতর্ক। সত্যি বলতে, স্টিল এবং তামার বোতল, এই দুই ধরনের বোতল থেকেই নির্দ্বিধায় পানি পান করতে পারেন। তবে, তামার বোতলে থাকা পানি মাঝে মধ্যে খেলে একটু বেশি লাভ পাবেন। কারণ, তামা খুব জরুরি একটা খনিজ। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। তাই তামার বোতলের পানি পান করলে কিছু লাভ তো মিলবেই। তবে এক্ষেত্রে কিছু নিয়ম মেনে পানি পান করা জরুরি। সেগুলো হলো:

আরও পড়ুন: নিয়মিত খাচ্ছেন তো ৬ সুপারফুড

১) তামার বোতলে খুব গরম বা খুব ঠান্ডা পানি রেখে খাওয়া চলবে না। এই ভুলটা করলে আদতে শরীরের ক্ষতি হবে।
২) তামার বোতলের পানি সবসময় খাওয়া উচিত নয়। তাতে শরীরে বেশি পরিমাণে তামা পৌঁছে যাবে। যার ফলে লিভারের ক্ষতি হতে পারে। সেই সঙ্গে পেটের সমস্যা হওয়ার আশঙ্কাও থাকে।
৩) তামার বোতলে সারা রাত পানি রেখে খাবেন না। এটাও ক্ষতিকর।
৪) এই বোতল প্রতিদিন ধুতে হবে। তারপর তাতে পানি ভরে পান করুন।
৫) দামি তামার বোতল কিনেই ব্যবহার করুন।

ব্যস, এই কয়েকটি নিয়ম মেনে চললেই পাবেন উপকার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা