সংগৃহীত ছবি
লাইফস্টাইল

যে খাবার মাইক্রোওয়েভে গরম করবেন না

লাইফস্টাইল ডেস্ক: স্মার্ট অ্যাপ্লায়েন্সে বিভিন্ন খাবার পুনরায় গরম করতে পারেন, তবে আপনার সমস্ত খাবার পুনরায় গরম করা উচিত নয়। কেন? মাইক্রোওয়েভে পুনরায় গরম করার জন্য সব খাবার ভালোভাবে সাড়া দেয় না। মাইক্রোওয়েভ ওভেনে গরম করা হলে সেগুলো হয় দূষিত হয়ে যায় বা শুকনো এবং স্বাদহীন হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো মাইক্রোওয়েভে গরম করবেন না-

আরও পড়ুন: ক্ষতিকর ৫ অভ্যাস

১) ভাত: চালে ব্যাসিলাস সেরিয়াসের স্পোর থাকে। এটি একটি ব্যাকটেরিয়া যা খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। ভাত রান্না করার সময় এই স্পোরগুলো বেঁচে থাকে এবং যদি ঘরের তাপমাত্রায় বেশিক্ষণ রাখা হয় তবে সংখ্যাবৃদ্ধি করতে পারে। তাই অবশিষ্ট ভাত দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং আবার খাওয়ার আগে গ্যাসের চুলায় ভালোভাবে গরম করে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে ভাত পুনরায় গরম করলে তা ব্যাসিলাস সিরিয়াসের বৃদ্ধি বন্ধ করতে ব্যর্থ হয়, যা আরও স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যায়।

২) সেদ্ধ ডিম: মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ ডিম গরম করলেতো বিস্ফোরিত হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কার্সিনোজেনিক টক্সিন তৈরি করে। এছাড়াও এই প্রক্রিয়াটি ঝুঁকিপূর্ণ এবং আঘাতের কারণ হতে পারে। আপনি যদি মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ ডিম গরম করতে চান তবে ডিমটির গায়ে ছিদ্র করে দিন। এতে ফেটে যাওয়ার ভয় থাকবে না।

আরও পড়ুন: ক্লান্ত লাগার ৫ কারণ

৩) কফি: মাইক্রোওয়েভ ওভেনে কফি গরম করা সম্ভবত আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে সাধারণ ঘটনা। কিন্তু এটা এখন বন্ধ করা উচিত। কেন? কারণ কফি ঠান্ডা হলে অ্যাসিডিক হয়ে যায়; এটিকে আবার গরম করলে অবশিষ্ট সুগন্ধ চলে যেতে পারে এবং কফিকে স্বাদহীন করে তুলতে পারে।

৪) মুরগির মাংস: মাইক্রোওয়েভ ওভেন খাবারকে সমানভাবে গরম করতে ব্যর্থ হয়, যার অর্থ খাবারের কিছু অংশ অন্য অংশের তুলনায় দ্রুত গরম হয়। মুরগির মাংস তাই ওভেনে গরম না করা উত্তম। কারণ প্রোটিন যদি অসমভাবে ভেঙে যায়, তবে এটি পেট খারাপের কারণ হতে পারে এবং খাবারে বিষক্রিয়া হতে পারে।

৫) মাছ: মাইক্রোওয়েভ ওভেন আর্দ্রতা শুষে নেয়, যার অর্থ মাছ পুনরায় গরম করলে এর সমস্ত কোমলতা কেড়ে নিতে পারে, এটিকে শুষ্ক করে তোলে। এছাড়াও সামুদ্রিক খাবার মাইক্রোওয়েভে গরম করার সময় চর্বিযুক্ত তেল ভেঙে যেতে পারে, যা কটু গন্ধের কারণ হতে পারে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা