লাইফস্টাইল

সেলফিতে বোঝা যাবে আপনি কেমন

লাইফস্টাইল ডেস্ক : স্টোরি, প্রোফাইল পিকচার, কভার ফটো... ছবির কি আর শেষ আছে! সোশ্যাল মিডিয়ায় সারাদিন অ্যাক্টিভ থাকতে হলে ছবি তো লাগবেই। আর তাই সকলেই মজেন সেলফিতে। ঘুম থেকে উঠে সেলফি, মর্নিং ওয়াকে গিয়ে সেলফি, খেতে বসে সেলফি, ঘুরতে গিয়ে সেলফি। তবে জানেন কি এই সেলফি দেখেই জানা যায় আপনার ব্যক্তিত্ব।

সম্প্রতি গবেষণায় এমনটাই দেখা গিয়েছে। কারণ অনেকেই আছেন যারা বেশ বেছে বেছে ছবি আপলোড করেন। আবার এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র নিজের ঢাক পেটাতে যা খুশি তাই আপলোড করে দেন। এমনকী হাঁচি হলে সেই ছবিও আপলোড করেন। আবার এমন অনেক মানুষ আছেন, যারা নিজেদের লাইক সংখ্যা বাড়ানোর জন্য একটি ছবিতে একাধিক ব্যক্তিকে ট্যাগ করে দেন।

হাসি, কান্না, বেদনা সবেরই এক্সপ্রেশন দিয়ে সেলফি তুলে আপলোড করছেন। এবার দেখে নিন, কীভাবে ছবি দিয়েই জানবেন নিজের ব্যক্তিত্ব।

হাসি মুখে সেলফি

মুখ বাঁকিয়ে হাসিমুখে সেলফি শোভা পাচ্ছে আপনার প্রোফাইলে? সবসময় চুল ঘেঁটে সেলফি তুলতে ভালোবাসেন? তাহলে আপনি নিজেকে একটু বেশিই ভালোবাসেন। নিজের ভালো দিক ছাড়া খারাপ দিক কোনও মতেই প্রকাশ্যে আনতে চান না। মুখ লুকনো মুখ দেখেই বোঝা যায় আপনি নিজেকে একটু অন্তরালেই থাকতে ভালোবাসেন। সবার কাছে নিজের আসল রূপ একটু রহস্যময়তার মোড়কেই রাখতে চান।

ডিকোড সেলফি
বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে সেলফি তোলেন, সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা অবধি শান্তি হয় না? তাহলে হলফ করে বলা যায় সেলফি তোলা আপনার অভ্যেস আর সবসময় নিজেকে পরিপাটি দেখাতে আপনি পছন্দ করেন।

পাউট সেলফি
মুখ না বাঁকিয়ে সেলফি তুলতে পারেন না? সবসময় পাউট করে সেলফি তোলেন? রিসার্চ বলছে পাউট করে যারা সেলফি তোলেন তারা আদতে ন্যাকা। এছাড়াও তাদের মধ্যে ইমোশন ঠিক করে কাজ করে না। ঘাড় ও মুখ বেঁকিয়ে সেলফি তোলার জন্য আপনার স্নায়বিক সমস্যাও হতে পারে। এছাড়াও যারা পাউট করে সেলফি তোলেন তারা খুব অস্থির মনের মানুষ।

জিভ ভেঙানো সেলফি
সেলফি তুলতে গেলেই আপনি জিভ কাটেন? সেই সঙ্গে হাতের আঙুল থাকে ইয়ো ইয়ো কায়দায়? গবেষণা অনুযায়ী আপনি এই ভাবে সেলফি তুললে আপনাকে মজাদার মানুষের তকমা দেওয়া যায়। আপনি সবসময়ই মজা করতে ভালোবাসেন। সেই সঙ্গে অবশ্যই কিছুটা বোকাও। এমনকী ক্যামেরার সামনে আপনি খুব একটা স্বাচ্ছন্দ নন। সেই ভাব যাতে ক্যামেরায় ধরা না পড়ে তা ঢাকতেই এমনভাবে ছবি তোলা।

ওয়ার্ক আউট সেলফি
প্রতিদিন শরীরচর্চা আপনার অভ্যেস, আর তাই ওয়ার্ক আউট শেষ হলে সেলফি তোলেন? এর অর্থ কিন্তু আপনি নিজের প্রতি যথেষ্ঠ যত্নবান। নিজের শরীর, স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উপর কড়া নজর রাখেন। কীভাবে উন্নতি করা যায় সেই চেষ্টাই করেন। আর এর সঙ্গে অবশ্যই আপনি নিজের কাজকে ভালোবাসেন। নিজ লক্ষ্যে আপনি সর্বদাই স্থির। জীবনের বাস্তববোধ আপনার মধ্যে অনেকটাই বেশি।

বেডরুম সেলফি
ঘুম থেকে উঠে আধশোওয়া অবস্থায় বিছানাতেই সেলফি তোলেন? কিংবা ঘুমোতে যাওয়ার আগে কোলবালিশ জড়িয়ে সেলফি পোস্ট করে নিজেকে 'কিউট' প্রমাণিত করতে চান? এর অর্থ হল আপনার জীবন ওপেন সিক্রেট। নিজের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামান না। জীবনের যাবতীয় সিক্রেট পরিচিতদের গড়গড়িয়ে বলে দেন। সেই সঙ্গে জীবনে আপনি কী করবেন, কোনটা ভুল তাই নিয়ে যদি তৃতীয় কোনও ব্যক্তি মাথা গলান তাহলেও আপনার কোনও আপত্তি নেই।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা