ওজন
লাইফস্টাইল

ঘ্রাণে ওজন বাড়ে

লাইফস্টাইল ডেস্ক: ঘ্রাণে ওজন বাড়ে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই এক অদ্ভুত তথ্য জানিয়েছেন। তাদের মতে, খাবারের সুবাসেও শরীরের কয়েকটি হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ওই হরমোনগুলো ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়। গবেষকরা ইঁদুরের শরীরে এই পরীক্ষা চালান।

এতে কয়েকটি স্বাস্থ্যবান ইঁদুরকে কম ক্যালোরির খাবার দেয়া হয়। অন্যদিকে তাদের পছন্দের খাবারের গন্ধ শোঁকানোর ব্যবস্থা করেন গবেষকরা। এরপর তাদের ওজন মেপে দেখা যায় ইঁদুরগুলোর ওজন বেড়ে গেছে। অন্য দলের স্বাস্থ্যবান ইঁদুরের ঘ্রাণশক্তি কমিয়ে দেন গবেষকরা। বেশি ক্যালোরির খাবার খাওয়ানোর পরও দেখা যায় প্রথম দলের চেয়ে তাদের ওজন অনেকটাই কমে গেছে।

শুধু ইঁদুর নয় গবেষকরা জানায়, অন্য স্তন্যপায়ীদের ক্ষেত্রেও কথাটি সত্যি। এমনই দাবি গবেষদের। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তাদের মতে, যে হরমোনের কারণে ইঁদুরের ওজন বেড়েছে, একই ধরনের হরমোন মানুষের শরীরেও আছে। তাই মানুষের শরীরেও হরমোনগুলো একইভাবে কাজ করে। তাই খাবার না খেয়ে এর ঘ্রাণ নাকে গেলেও বেড়ে যায় ওজন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা