লাইফস্টাইল

চর্বি ডাল রান্নার রেসিপি

সান নিউজ ডেস্ক: ডাল খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ডাল স্বাস্থ্যের অনেক উপকারী। বিয়ে বাড়ির সব পদই খেতে হয় দুর্দান্ত। কারণ অভিজ্ঞ সব রাঁধুনীরা সেসব খাবার রান্না করেন। বিয়ে বাড়ির বিভিন্ন পদের মধ্যে চর্বি দেওয়া ডালের প্রশংসা করতেই হয়!

অনেকে তো বিয়ে বাড়িতে খাওয়ার সময় মাংসের তুলায় ডাল খান বেশি। কারণ খুবই মুখোরোচক ও সুস্বাদু হয় এই ডাল। এই পদের স্বাদ বাড়ায় মূলত গরু বা খাসির চর্বি।

চাইলে ঘরেও ঠিক বিয়ের বাড়ির মতোই ডাল রান্না করতে পারবেন। জেনে নিন এই ডাল তৈরির সহজ রেসিপি-

উপকরণ:-১. ‏মুগ ডাল ১ কাপ বা ২৫০ গ্রাম
২. খাসি বা গরুর চর্বি ২০০ গ্রাম ‏
৩. আলু মাঝারি সাইজের ১টি ‏
৪. আদা-রসুন বাটা ১ চা চামচ করে ‏
৫. ‏পেঁয়াজ কুচি ১/৩ কাপ
৬. ১ চা চামচ ‏জিরা গুঁড়া
৭. ‏হলুদ গুঁড়া ১ চা চামচ
৮. মরিচের গুঁড়া ১ চা চামচ ‏শুকনো
৯. দারুচিনি গুঁড়া আধা চা চামচ ‏
১০. ‏এলাচের গুঁড়া আধা চা চামচ
১১. ‏তেজপাতা ২টি
১২. লবঙ্গ ৪-৫টি ‏
১৩. ‏শাহি জিরা আধা চা চামচ
১৪. ‏কাঁচা মরিচ ৪-৫টি
১৫. সয়াবিন তেল ১/৩ কাপ ‏
১৬. ‏লবণ পরিমাণমতো
১৭. টালা জিরা গুঁড়া আধা চা চামচ ‏ও
১৮. ‏টালা দারুচিনি-এলাচ গুঁড়া আধা চা চামচ।

পদ্ধতি

কড়াইয়ে তেল ছাড়া মুগ ডাল ভেজে নিন। তারপর ভালোভাবে ডাল ধুয়ে ২০ মিনিট পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, লবঙ্গ ও শাহি জিরা দিয়ে একটু নেড়ে নিন।

তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ বাদামি না হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা-রসুন বাটা ও সামান্য পানি মিশিয়ে দিন।

এবার একে একে জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জয়ফল-জয়ত্রী বাটা ও লবণ দিয়ে ১-২ মিনিট রান্না করে ধুয়ে রাখা চর্বি দিয়ে রান্না করুন তেল ছেড়ে না আসা পর্যন্ত।

তেল ছেড়ে আসলে চর্বিগুলো একটি চামচের সাহায্যে উঠিয়ে নিয়ে মসলাগুলো রেখে দিন। এখন মসলার ভেতর ভেজানো ডাল ও কিউব করে কাটা আলু দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

পানি দিয়ে রান্না করুন ডাল ভালমত সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর এতে চর্বি, হলুদ গুঁড়া ও দারুচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভালোমতো মিশিয়ে ২ কাপ বা আরও বেশি গরম পানি দিয়ে দিন।

যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিন। ৫-৭ মিনিট ঢাকনা খোলা রেখে মাঝারি আঁচে রান্না করুন। ভালো ফ্লেভারের জন্য ৪-৫টি কাঁচা মরিচ দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে রান্না করুন।

এরপর চুলা বন্ধ করে আরও স্বাদ ও ফ্লেভারের জন্য টালা জিরা, সঙ্গে ১ চা চামচ টালা দারুচিনি-এলাচ গুঁড়া ছড়িয়ে মিশিয়ে নিন। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা বা নানের সঙ্গে এই ডাল বেশ মানিয়ে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা