লাইফস্টাইল

পরকীয়া প্রেমের প্রতি মহিলাদের ঝোঁক বেশি

লাইফস্টাইল ডেস্ক: সাধারণত অবিশ্বাস আর ভুল বোঝাবুঝির কারণে নারী-পুরুষ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে বলে মনে করা হয়ে থাকে। তবে এর জন্য সব সময় পুরুষদেরকে দোষারোপ করা হয়ে থাকে। কিন্তু চিরকালই পরকীয়ার প্রেম-ভালবাসার নিষিদ্ধ হাতছানির ডাকে সাড়া দিয়েছেন বহু পুরুষ ও মহিলা। কিন্তু হালের একটি সমীক্ষা বলছে, পুরুষ নয় পরকীয়াতে বেশি আগ্রহী মহিলারা।

জানা গেছে, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে বহুগামিতা অনেকটাই জেনেটিক, তারপর মনোদৈহিক, আর্থ-সাংসারিক, পারিপার্শ্বিক, উচ্চাকাঙ্খা, পণ্যপ্রাচুর্য জীবনের হাতছানি ইত্যাদি। বর্তমান বিবাহ প্রথা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন বিবাহ রীতি প্রচলিত ছিল। সমকালে মানসিক শান্তি, মতের অমিল, ফান থেকে ফাঁদ, অল্প বয়সে বিয়ে, যৌন অসন্তোষ ছাড়াও আর্থিক ফায়দা, ক্যারিয়ারের উন্নতি, সামাজিক মর্যাদা প্রভৃতির প্রলোভন নারী পুরুষ উভয়ই বিয়ের সঙ্গে বেঈমানি করতে পারে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু বছর আগেও পরকীয়া শব্দটি যত নিষিদ্ধ ছিল, এখন আর ততটা নেই। সম্প্রতি ‘গ্লিডেন’ নামক একটি বিবাহ-বহির্ভূত ডেটিং অ্যাপ সম্প্রতি এই সমীক্ষাটি চালিয়েছে। এই অ্যাপটি মূলত তৈরি হয়েছে মহিলাদের উদ্দেশ্যে। এবং বলে রাখা ভাল এই অ্যাপটির বর্তমান গ্রাহক সংখ্যা ১৩ লক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩০ থেকে ৬০ বছর বয়সি শহুরে, শিক্ষিত, আধুনিকা, কর্মরত মহিলাদের উপর এই সমীক্ষা চালিয়ে দেখা গেছে, যে প্রায় ৪৮ শতাংশ মহিলা পরকীয়া প্রেমের সম্পর্কে রয়েছেন। এবং আশ্চর্যজনক ভাবে আরও একটি তথ্য উঠে আসছে যে এই ৪৮ শতাংশ মহিলা প্রত্যেকেই একজন মা।

এদিকে, গ্লিডেন ছাড়াও আরও দু’-একটি সমীক্ষায় উঠে এসেছে প্রায় ৭২ শতাংশ মহিলা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন দাম্পত্যে সম্পর্কে যৌন অতৃপ্তি থেকেই। গ্লিডেনের ২০২০ সালের সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে প্রায় ৫৫ শতাংশ বিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীদের সঙ্গে প্রতারণা করার কথা স্বীকার করে নিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫৬ শতাংশ নারী।

অবাক করার বিষয় হলো, ২৫ থেকে ৫০ বছর বয়সি প্রায় ১৫২৫ বিবাহিত মহিলাদের মধ্যে করা এই সমীক্ষায় প্রায় ৪৮ শতাংশ মহিলা স্বীকার করে নিয়েছেন যে একই সময় একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকার বিষয়টি। বিষয়টি নিয়ে রীতিমত তোলপাড় চলছে। তবে মোবাইল ফোন, ফেসবুকসহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়, তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা