লাইফস্টাইল

গরুর মাংসের কালো ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গরুর মাংসের বিভিন্ন রান্নার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা পদ হচ্ছে কালাভূনা। গরুর মাংস খেতে পছন্দ করেন অথচ কালাভূনা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে একটা ভুল ধারণা খুব প্রচলিত যে কালাভূনা রান্না করা কঠিন। কিন্তু না, ঘরেও কিন্তুখুব সহজেই সহজ কিছু ধাপ অনুসরণ করে রান্না করতে পারেন এই ঐতিহ্যবাহী কালাভূনা। আর স্বাদ? সেটা নাহয় আপনার প্রিয়জনদের চোখ দেখেই পড়ে নিবেন।

ঘরে কিভাবে কালাভূনা রান্না করবেন তার পুরো প্রণালী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন তবে আর কখা না বাড়িয়ে চট করে দেখে নেয়া যাক রেসিপিটি। আপনাদের জন্য কালা ভুনা রান্নার সবচেয়ে সহজ রেসিপি-

কালা ভূনা তৈরিতে যা যা লাগবে:
১. গরুর মাংস- ১ কেজি

২. লবণ- স্বাদ মতো

৩. হলুদ গুড়ো- ১ ১/২ চা চামচ

৪. মরিচ গুঁড়া- ২ ১/২ চা চামচ

৫. ধনে গুঁড়া- ২ চা চামচ

৬. জিরার গুঁড়া- ২ চা চামচ

৭. রসুন বাটা- ১ ১/২ চা চামচ

৮. আদা বাটা- ৩ চা চামচ

৯. গরম মশলার গুঁড়া- ১/৪ চা চামচ

১০ পেঁয়াজ বেরেস্তা- ১/২ কাপ

১১. কাঁচা পেঁয়াজ কুচি- ১/২ কাপ

১২.সরিষার তেল- ১/২ কাপ

১৩. তেজপাতা- ২টি (ছোট)

১৪. দারুচিনি- ২টি

১৫. কালো গোল মরিচ- ৪টি

১৬. এলাচ- ২টি

১৭. লবঙ্গ- ৩টি

১৮. কাঁচামরিচ- ৪টি

১৯. গরম পানি- প্রয়োজন মতো

বাগাড়ের জন্য:

১. সরিষার তেল- ১/৪ কাপ

২. আদা কুচি- ১ ১/২ চা চামচ

৩. রসুন কুচি- ২ চা চামচ

৪. শুকনো মরিচ- ৫টি

কিভাবে করবেন:
মাংসগুলো ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাংস রান্নার উপকরন গুলো একে একে সব মাংসের মধ্যে দিয়ে দিন। কাঁচামরিচ আর পানি দিবেন না। ভালো করে মেখে নিন। এক থেকে দেড় ঘণ্টা ঢেকে রেখে দিন মেরিনেশনের জন্য। যে পাত্রে রান্না করবেন; ওই পাত্রেই মাংস মেরিনেট করবেন। এরপর পাত্রটি চুলায় দিয়ে হাই হিটে ৫ মিনিট ঢেকে রান্না করুন। যখন দেখবেন মাংস থেকে পানি বের হচ্ছে, তখন চুলার আঁচ মিডিয়াম করে দিন। এ পর্যায়ে মাংস ভালো করে নেড়ে দিন। আবরও ঢেকে দিন। ১৫-২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এতে মাংস থেকে সব পানি বেরিয়ে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে আবারও মাংস নেড়ে দিন। কালা ভুনা রান্নার ক্ষেত্রে আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে বের হওয়া পানি দিয়েই রান্না করতে হবে কালা ভুনা। এক থেকে দেড় ঘণ্টা একেবারেই অল্প আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে এবার। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে কষাতে কষাতে দেখবেন একসময় মাংসের রং পরিবর্তন হয়ে কালচে হয়ে এসেছে।

যখন দেখবেন পানি একেবারেই শুকিয়ে এসেছে, ওই সময় অল্প অল্প করে গরম পানি মিশিয়ে কষাতে হবে। মাংসের রং কালো হতে অন্তত দেড় ঘণ্টা সময় নেবে। ততক্ষণ রান্না করতেই হবে। যখন মাংসের রং আপনার মনমতো হয়ে যাবে, তখন বাগার দিতে হবে।

বাগারের জন্য আদা-রসুন কুচি, শুকনো মরিচ পরিমাণমতো তেলে ভেজে নিতে হবে। তারপরে তেলসহ মশলা মাংসের পাত্রে ঢেলে দিতে হবে। এবার মাংস পুনরায় ভালো করে নেড়েচেড়ে নিন। সামান্য গরম মশলা গুড়া ছিটিয়ে দিতে হবে। এবার আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন মাংসে। আরও ৫ মিনিট ঢেকে রান্না করুন। ৫ মিনিট পর নামিয়ে নিন। গরম গরম পরিবেশ করুন দারুন মজার, ঐতিহ্যবাহী সুস্বাদু কালা ভুনা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা