ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বজ্রপাত থেকে বাঁচতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক : প্রচণ্ড গরমে কিউমুলোনিম্বাস মেঘের উদ্ভব হয়। ফলে বাড়ে বজ্রপাত। বজ্রপাত থেকে বাঁচতে সতর্কতা জরুরি। আবহাওয়া প্রতিকূল হলে বুঝে-শুনে বের হতে হবে।

আরও পড়ুন : গরমে ঘামাচি থেকে বাঁচতে করণীয়

ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকলে আবহাওয়া অফিস প্রাথমিক পূর্বাভাস দিয়ে থাকে। তাই পূর্বাভাসের দিকে খেয়াল রাখতে হবে।

জেনে নিন বজ্রপাত থেকে বাঁচার জন্য কী বিষয়ে সতর্ক থাকা জরুরি-

সাধারণত বজ্রপাত হয়ে থাকে উঁচু স্থানে। তাই বৃষ্টির সময় উঁচু গাছ, টাওয়ার এবং বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় ট্রান্সফরমারও থেকেও দূরে থাকুন। আকাশে মেঘ থাকলে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে। তাই বজ্রপাতের সম্ভাবনা থাকলে বাইরে বের হবেন না।

আরও পড়ুন : পরিবেশ দূষণ, ঝুঁকি বাড়ছে কঠিন রোগের

রাস্তার বের হওয়ার পর এ ধরনের পরিস্থিতিতে পড়লে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করবেন। নিরাপদ আশ্রয় না পাওয়া গেলে যত তাড়াতাড়ি সম্ভব পাহাড়, পর্বত বা উঁচু এলাকা থেকে নেমে যেতে হবে।

যদি মাঠে কাজ করেন, সেক্ষেত্রে দ্রুত বাড়ি ফিরে যান। সেই সুযোগ না থাকলে মাঠে শরীর গোল করে গুটিয়ে বসে পড়ুন। অনেকে মাটিতে সোজা হয়ে শুয়ে পড়েন। এমনটা কোনোভাবেই করা যাবে না। শুধু পায়ের আঙুলগুলো যেন মাটি স্পর্শ করে, সেদিকে খেয়াল রাখবেন।

বজ্রপাতের সময় এক জায়গায় অনেকে জড়ো হন, এমনটা করা যাবে না। এ সময় পরস্পরের থেকে দূরে থাকতে হবে। এছাড়া এড়িয়ে চলতে হবে পুকুর, হ্রদ, সুইমিং পুল, সমুদ্র সৈকতের মতো জায়গা। অবস্থান নিতে হবে নিরাপদ স্থানে।

আরও পড়ুন : এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন

বাড়ির ভিতরে বজ্রপাত হলে পানির কল ইত্যাদির মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই বজ্রপাতের সময় গোসল এবং হাঁড়ি-পাতিল ধোওয়ার কাজ এড়িয়ে চলা ভালো।

এ সময় ওয়াশিং মেশিন, ওভেন, বিদ্যুতের সাথে সংযুক্ত অন্য যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসও ব্যবহার করবেন না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা