ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ

লাইফস্টাইল ডেস্ক : গরুর মাংস ভোজন রসিকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে। তবে গরুর মাংস নিয়ে চারপাশে নানান কথা শোনা যায়। অনেকের ধারণা, গরুর মাংসের কোনো উপকারিতা নেই, এটি ক্ষতিকর। আসলে এটি একদমই ঠিক নয়। গরুর মাংসেরও আছে অনেক উপকারিতা। পরিমিত পরিমাণে সঠিকভাবে খেলে গরুর মাংস থেকে যেই পরিমাণ পুষ্টি পাওয়া যায় তা সমপরিমাণ অন্য কিছু থেকে পাওয়া কঠিন।

আরও পড়ুন : মাছের ডিম খাওয়ার উপকারিতা

গরুর মাংসে আছে পুষ্টি

আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ৯টি পুষ্টি উপাদান আছে গরুর মাংসে। এগুলো হল প্রোটিন, জিঙ্ক, ভিটামিন বি১২, সেলেনিয়াম, ফসফরাস, নায়াসিন, ভিটামিন বি৬, আয়রন এবং রিবোফ্লেভিন। প্রোটিন শরীরের পেশি গঠনে ভূমিকা রাখে, জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফসফরাস দাঁত ও হাড়ের শক্তি বাড়ায়, আয়রন শরীরের পেশিগুলোতে অক্সিজেন প্রবাহে সহায়তা করেন এবং ভিটামিন বি১২ খাদ্য থেকে শক্তি যোগান দেয়। ৩ আউন্স গরুর মাংস থেকে যেই পরমাণ জিঙ্ক আসে সেই পরিমাণ জিঙ্ক পেতে আপনাকে খেতে হয় ৩ আউন্স ওজনের ১১ টুকরো টুনা মাছ, এই পরিমাণ আয়রনের জন্য খেতে হবে ৩ আউন্স ওজনের ৭ টুকরা মুরগির বুকের মাংস, এই পরিমাণ আয়রনের জন্য খেতে হবে ৩ কাপ স্পিনাচ, এই পরিমাণ রিবোফ্লেভিনের জন্য খেতে হবে ৩ আউন্স ওজনের আড়াই টুকরা মুরগির বুকের মাংস এবং এই পরিমাণ থায়াসিনের জন্য খেতে হবে ৩ আউন্স ওজনের ২ টুকরা মুরগির বুকের মাংস।

কতটুকু খেতে পারবেন

বিশেষজ্ঞদের মতে, ৮৫ গ্রাম গরুর মাংস খাওয়াটা হলো নিরাপদ মাত্রা। এতে কতটুকু মাংস থাকে? এটি একটি কম্পিউটারের মাউস বা একটি তাসের বাণ্ডিলের সমান টুকরা হবে। এই টুকরাতে যতটুকু মাংস থাকে তা খেতে পারবেন। এর বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে।

আরও পড়ুন :বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলবেন

চর্বি ছাড়া মাংস

গরুর মাংস মানেই যে সবটা চর্বি, এমনটা নয়। গরুর শরীরের ২টি অংশে চর্বি ছাড়া মাংস পাওয়া যায়। এসব অংশে চর্বির পরিমাণ চামড়া ছড়ানো মুরগির থানের মাংসের চেয়েও কম থাকে। গরুর round এবং loin/sirloin অঞ্চলে এই মাংস থাকে। এসব অংশে চর্বির পরিমাণ ৪.২-৮.২ গ্রাম থাকে, যেখানে মুরগির থানের মাংসে চর্বির পরিমাণ থাকে ৯.২ গ্রাম। মাংস থেকে দৃশ্যমান সব চর্বি বাদ দিয়ে তবেই রান্না করবেন।

গরুর মাংস মানেই অত্যধিক ক্যালরি নয়

আপনি যদি ৩ আউন্স বা ৮৫ গ্রাম চর্বি ছাড়া গরুর মাংস খান তাহলে এটা থেকে আপনার দৈনিক ক্যালরির চাহিদা মাত্র ১০% ক্যালরি আসবে। ৩ আউন্স মাংসে আছ ২০০ ক্যালরি। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক ক্যালরি চাহিদা ২০০০ ক্যালরি।

আরও পড়ুন :ডাবের পানির ৫ উপকারিতা

কোলেস্টেরলের মাত্রা

৮৫ গ্রাম sirloin অঞ্চলের মাংসে কোলেস্টেরলের মাত্রা ৪৭ মিলিগ্রাম এবং round অঞ্চলের মাংসে কোলেস্টেরলের মাত্রা ৫৩ মিলিগ্রাম। সুস্থ কারও জন্য কোলেস্টেরলের দৈনিক নিরাপদ মাত্রা হলো ৩০০ মিলিগ্রাম, হার্টের রোগীর ক্ষেত্রে এটি ২০০ মিলিগ্রাম। ৮৫ গ্রাম গরুর মাংস খেলে কোলেস্টেরলের মাত্রা বিপদ সীমা পার হয়ে যায় না। যেখানে একটি ডিমের কুসুমে থাকে ২১২ মিলিগ্রাম কোলেস্টেরল।

কীভাবে খাবেন

গরুর মাংস রান্নার সময় খুব বেশি তেল-মসলার ব্যবহার করে ভুনা করার বদলে গ্রিল, বারবিকিউ, কাবাব ইত্যাদি তৈরি করে খেতে পারেন। তেল-ঝোল বাদ দিয়ে মাংস খেতে পারলে ক্ষতির ভয় অনেকটাই কমবে।

তবে গর্ভবতী মহিলা, যাদের পূর্বেই হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাদের একেবারেই গরুর মাংস খাওয়া উচিৎ নয়। এছাড়া রোগাক্রান্ত অবস্থায় রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তার শারীরিক চাহিদা অনুযায়ী আমিষের পরিমাণ ও খাবার নির্ধারণ করা প্রয়োজন। তাই একজন দক্ষ ক্লিনিক্যাল পুষ্টিবিদ/ ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনার পথ্যটি নিশ্চিত করে নিন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা