ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

সম্পর্কে এড়িয়ে চলুন ৫ ভুল

লাইফস্টাইল ডেস্ক: ভুল বোঝাবুঝি ও অবিশ্বাসের কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। অনেক দম্পতিই অতীতে তাদের ছোট ছোট ভুলগুলোকে প্রাধান্য দিয়ে সম্পর্ক শেষ করেছেন।

আরও পড়ুন: অশান্তি আনে স্বামী-স্ত্রীর যেসব অভ্যাস

হয়তো ভুলগুলো সহজে সমাধান করা যেতো। ক্ষমা না করে ঘৃণার বীজ বপন করেছেন তারা। ভুল বোঝাবুঝির কারণেই অনেক সম্পর্কই টিকিয়ে রাখা যায় না।

সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কিছু ভুল এড়িয়ে চলুন। দেখবেন অনেক সমস্যা সহজেই কাটিয়ে উঠতে পারবেন।

(১) আপনার সঙ্গীর মন বোঝার ক্ষমতা নেই

অনেকের ধারনা, না বললেও সঙ্গী সব বুঝে নেবে। বাস্তবতা হলো, আপনার সঙ্গীর মন বোঝার ক্ষমতাই নেই। আসলে এটি কারোই থাকে না। আপনি যদি আশা করে থাকেন যে, আপনার সব কথা বুঝে নেবে, তাহলে আপনাকে হতাশ পড়তে হবে। তাই সব কিছু ভুলে তার সাথে খোলাখুলি কথা বলুন। আপনার আবেগ, ইচ্ছা, উদ্বেগ, অনুভূতির কথা তাকে সহজভাবেই বলুন।

আরও পড়ুন: প্রেমের বিয়ে ভাঙার কারণ

(২) সমস্যা চেপে রাখবেন না

সমস্যা দূর করার জন্য সবকিছু ঠিক আছে, এমন বলা বন্ধ করুন। এতে আপনাকে সাময়িকভাবে সুখী মানুষ মনে হলেও ভেতরের দ্বন্দ্বগুলো দীর্ঘস্থায়ী হতে পারে। এজন্য গঠনমূলক আলোচনা করে দুজনে এক সাথে সমাধান খুঁজুন।

(৩) কথার ভুল ব্যাখ্যা না করা

দুজন দুজনকে বুঝতে না পারার জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টিই হয়। আপনার সঙ্গীকে সন্দেহ করা বন্ধ করুন। তার সাথে খোলাখুলি কথা বলে সবটুকু জেনে পরে সিদ্ধান্ত নেবেন। মনের কথা সম্পর্কে আগে নিশ্চিত হোন। অপ্রয়োজনীয় দ্বন্দ্ব দূর করে সম্পর্কের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করে তুলুন।

আরও পড়ুন: ৫ অভ্যাস কঠিন রোগের কারণ

(৪) ব্যক্তিগত চাহিদা অবহেলা করবেন না

আমরা সম্পর্কের মধ্যে এতটাই মগ্ন হয়ে যাই যে, আমাদের নিজস্ব চাহিদা ও ইচ্ছাকে অবহেলা করে ফেলি। ব্যক্তিগত চাহিদা ও সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। নিজের প্রতি যত্নশীল হয়ে ব্যক্তিগত স্বার্থ দেখুন। নিজে ভালো থাকলেই বাকিদের ভালো রাখা সহজ হবে।

(৫) রাগ ধরে রাখবেন না

পুরনো সমস্যাগুলো ধরে থাকলে সম্পর্কের মধ্যে বিষাক্ত পরিবেশ তৈরি হতে পারে। এজন্য ক্ষমা করা এবং ছাড় দেওয়া জানাও গুরুত্বপূর্ণ। প্রয়োজনে অতীতের সমস্যাগুলোর সমাধান করুন। আপনার সঙ্গীকে আঘাত করার জন্য পুরানো কথা তুলে খোঁচা দেবেন না।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা