সংগৃহীত
লাইফস্টাইল

কুমড়ার বড়ির ঝোলের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীতে তরকারিক সঙ্গে অনেকেই বড়ি রান্না সবার কাছেই প্রিয়। কুমড়ার বড়ি দিয়ে সব পদ রান্না করা যায়। সহজে ও লোভনীয় কুমড়ার বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করতে পারেন।

আরও পড়ুন: শীতে যে ৫ মসলা খাবেন

তৈরি করতে যা লাগবে: ২টি ‏আলু (মাঝারি সাইজের), ৪ পিস ‏রুই মাছ, ১২-১৫ পিস ‏কুমড়ার বড়ি, আধা কাপ ‏পেঁয়াজ কুচি, ১ চা চামচ ‏জিরা গুঁড়া, আধা টেবিল চামচ ‏শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ ‏হলুদ গুঁড়া, আধা কাপ ‏সয়াবিন তেল, ২ পিস ‏টমেটো, আধা চা চামচ ‏টালা জিরা গুড়া, পরিমাণমতো ‏লবণ।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে আলুগুলো কেটে ছোট টুকরা করে নিতে হবে। মাছের টুকরোগুলোকে হলুদ ও লবণ মাখিয়ে অল্প ভেজে তুলে নিয়ে এবার চুলায় অল্প আঁচে সামান্য তেলে ডালের বড়িগুলো ভেজে নিতে হবে। একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে নাড়তে হবে বাদামি রং না হওয়া পর্যন্ত। এবার আলু ও লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে অর্ধেক পানি দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে।

যখন পানি কিছুটা শুকিয়ে আসবে, জিরা গুঁড়া এবং হলুদের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। বাকি পানিটুকু, মাছ ও বড়িগুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রাঁধতে থাকুন যতক্ষণ না পর্যন্ত বড়ি ও আলু ভালো সেদ্ধ হযয়ে যাবে।

এ পর্যায়ে টমেটোগুলো ছেড়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে চুলা বন্ধ করে দিয়ে এবং ওপরে টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিলেই রেডি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা