ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

গোলাম মোস্তফা’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: প্রভাস রায়’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (১৭ এপ্রিল) ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।

১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়।

১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।

১৮৩৯ - গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮৯৪ - রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম।

১৮৯৯ - এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

১৯১৫ - এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।

১৯২০ - আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।

১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে।

১৯৪৬ - ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ।

১৯৫৩ - কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।

১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান, খেমার রুজ রাজধানী নমপেন থেকে আটক হয়।

আরও পড়ুন: তারাপদ চক্রবর্তী’র জন্ম

জন্ম

১৬৭৬ - প্রথম ফ্রেডরিক, ইডেনের রাজা।

১৮৩৮ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৫৩ - রসরাজ অমৃতলাল বসু, বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা।

১৮৮২ - রবার্ট মরিসন ম্যাকাইভার, স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।

১৮৯৭ - থর্নটন ওয়াইল্ডার, আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯১৫ - সিরিমা রাতওয়াত ডায়াস বন্দরনায়েকে, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯১৬ - সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯১৮ - সুনীল জানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক।

উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা।

১৯২৩ - লিন্‌জি অ্যান্ডারসন, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৫৯ - শন বিন, ইংরেজ অভিনেতা।

১৯৭২ - মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়।

১৯৭২ - জেনিফার গার্নার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭২ - ইয়ুইচি নিশিমুরা, জাপানি সাবেক ফুটবলার ও রেফারি।

১৯৭৪ - ভিক্টোরিয়া বেকহ্যাম, ইংরেজ গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

১৯৮৪ - রাফায়েল পালাডিনও, ইতালিয়ান ফুটবলার।

১৯৮৫ - রুনি মেয়ারা, মার্কিন অভিনেত্রী।

আরও পড়ুন: বিশ্বের প্রথম নভোচারী মহাশূন্যে পাড়ি দেন

মৃত্যু

৭৪৪ - দ্বিতীয় আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা।

১০৮০ - তৃতীয় হেরাল্ড, ডেনমার্কের রাজা।

১৭৯০ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন ও একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী এবং কূটনীতিক।

১৮৯২ - আলেকজান্ডার ম্যাকেঞ্জি, স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৯২৯ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।

১৯৪২ - জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

১৯৬১ - বিমলচন্দ্র সিংহ, সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক।

১৯৭১ - গোলাম মোস্তফা, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী।

অধ্যাপক গোলাম মোস্তফা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী হিসেবে প্রথম দফায় যে ১৯১ জন স্বীকৃতি পেয়েছে, তার মধ্যে তিনি একজন।

১৯৭৫ - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৯৭৬ - হেনরিক ডাম, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী ও শারীরবিজ্ঞানী।

১৯৮৩ - প্রবোধকুমার সান্যাল, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক।

১৯৯৪ - রজার স্পেরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুমনোবিজ্ঞানী।

২০০৪ - ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ সংগ্রামী ব্যক্তিত্ব ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা আব্দুল আজিজ রানতিসি মর্মান্তিকভাবে শহীদ হন।

২০০৮ - এমে সেজায়ার, মার্তিনিকের ফ্রাঙ্কোফোন কবি, লেখক, এবং রাজনীতিবিদ।

২০১৪ - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ার সাংবাদিক ও লেখক।

২০১৫ - ইজ্জাত ইব্রাহিম আদ-দাউরি, ইরাক ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।

২০২০ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা