সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি

বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদের ৯৬তম জন্মদিন

শাহাদাৎ সরকার: আজ বিশিষ্ট পন্ডিত, চিন্তাবিদ, বহুমাত্রিক লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, স্বদেশপন্থী চিন্তক ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদের ৯৬ তম জন্ম বার্ষিকী।

শনিবার (২৮ ডিসেম্বর) তান জন্মদিন পালন করা হয়।

আরও পড়ুন: গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন প্রধান কাজ

এবনে গোলাম সামাদ ১৯২৯ সালের (২৮ ডিসেম্বর) রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা- মৌলবী মো. ইয়াসিন, মাতা- নছিরন নেসা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন।

এবনে গোলাম সামাদ উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হলেও রাজনীতি, অর্থনীতি, ভাষা, সংস্কৃতি, নৃতত্ত্ব, ইতিহাস ও সাহিত্য শিল্পকলায় ছিলেন বিশেষ আগ্রহী। এ সব বিষয়ে তাঁর লেখালেখির পরিমাণ বিপুল এবং মননশীলতায় ঋদ্ধ। পরিণত বয়সে তিনি ইতিহাসের অমূল্য উপাদান অনুসন্ধান ও উপস্থাপন এবং তার ভিত্তিতে নতুন বয়ান হাজির করেন মুক্তচিন্তা, বস্তুনিষ্ঠা ও গভীর ইতিহাসচেতনা তাঁকে পাঠকমহলে জনপ্রিয় করে তোলে। নৈর্ব্যক্তিকতা এবং রাজনৈতিক ও দলীয় আনুগত্যহীনতা বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে তাঁকে বিশিষ্ট করে তোলে। দেশপ্রেম, আত্মপরিচয়ের অনুসন্ধান ও বাংলাদেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তাঁকে অনন্য করেছে। তিনি ১৯৬৩ সালে ফ্রান্সের পুয়াতিয়ে বিশ্ববিদ্যালয় থেকে জীবাণুতত্বের ওপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। লেখালেখির সূচনা তরুণ বয়সেই। সিকান্দার আবু জাফর সম্পাদিত জনপ্রিয় মাসিক সাহিত্য পত্রিকা সমকাল এ লেখালেখির মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ। এছাড়াও লিখেছেন মাসিক মোহাম্মদী, সওগাত, জয় বাংলা, সংগ্রাম , ইনকিলাব, পালাবদল, অঙ্গীকার ডাইজেস্ট, আমার দেশ ও নয়াদিগন্তের মত জনপ্রিয় পত্রিকায়। তিনি জয়বাংলা পত্রিকা সম্পাদনার সাথে জড়িত ছিলেন। তাঁর সর্বাধিক আলোচিত গ্রন্থ ‘আত্মপরিচয়ের সন্ধানে’বাংলাদেশের শিকড়ের সন্ধানী ইতিহাসের আকরগ্রন্থ হিসাবে সমাদৃত। ‘নৃতত্ব’, ‘নৃতত্ব প্রথম পাঠ’, ‘বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি’-এই গ্রন্থ তিনটিতে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের উৎপত্তির ইতিহাসকে বিশ্লেষণ করেছেন তিনি।‘শিল্পকলার ইতিকথা’ বাংলা ভাষায় রচিত প্রথম শিল্পকলার ওপরে বই বলে অনেকে মনে করে থাকেন। শিল্পকলার ওপরে তিনি আরো লিখেছেন ‘ইসলামী শিল্পকলা’ এবং ‘মানুষ ও তার শিল্পকলা’ নামে অনন্য দুটি গ্রন্থ। যা বিশ্ববিদ্যালয়সমূহ পাঠ্য।

তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গ্রন্থ হলো ‘বাংলাদেশে ইসলাম’। প্রচলিত ইতিহাস পরিকাঠামোর ঘেরাটোপের বাইরে গিয়ে ইসলামকে বোঝার অনন্য গ্রন্থ এটি। ‘বর্তমান বিশ্ব ও মার্কসবাদ’ গ্রন্থ কাল মার্কসের চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা কতটুকু তা বিশ্লেষণ করেছেন তিনি। তাঁর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ ‘বায়ান্ন থেকে একাত্তর’। এটি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ওপরে লিখা কলাম সংকলন। এতে তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য হাজির করেছেন। যা অনুসন্ধানী পাঠককে আকৃষ্ট করে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

এবনে গোলাম সামাদের জন্মদিন উপলক্ষে এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্র রাজশাহীর সাহেব বাজারস্থ দৈনিক বার্তা ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক, শিক্ষাবিদ এবং প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। এছাড়াও কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও থাকবেন গবেষক ও নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সামিউল ইসলাম। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা