ঐতিহ্য ও কৃষ্টি

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে নৃত্যনাট্য

সাংস্কৃতিক প্রতিবেদক: নৃত্যশৈলির অনন্য উপস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূর্ত করে তোলে শিল্পীরা। সঙ্গে ছিল আলোচনাও। যাতে বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামের গৌরবগাঁথা অধ্যায়ের আলোকপাতের পাশাপাশি নৃত্যের শৈল্পিকতা সমগ্র আয়োজন হয়ে ওঠে মনোরোম।

তার সঙ্গে উপস্থাপিত হয় একাত্তরের রণাঙ্গণের নানা দৃশ্যপট। যা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে স্বাধীনতার মহান স্থপতিকে নিয়ে মনোজ্ঞ এই আয়োজন।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই আয়োজন কথামালা ও নৃত্য দিয়ে সাজানো এই অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটি ও ভারতীয় হাইকমিশন।

অনুষ্ঠানের শুরুত্বেই স্বাগত বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সাধারন সম্পাদক শাম্মী আহমেদ। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সভাপতি মোহাম্মদ জমির।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য গুরুত্বপূর্ন মুহূর্ত। বাংলাদেশের জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়াকে বদলে দিয়েছে এবং এই অঞ্চলে উন্নয়নের নতুন ধারনার সৃষ্টি করেছে। এই কৃতিত্ব অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। যিনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি শুধু বাংলাদেশের জাতির পিতাই নন তিনি এক’শ ত্রিশ কোটি ভারতীয়র কাছে একজন হিরো, অনুপ্রেরণার উৎস। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অকল্পনীয় আর্থ-সামাজিক উন্নয়ন ঘটেছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনা তারই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে চলেছেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সময়ে এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার, জাপান, সৌদি আরব, ভিয়েতনাম ও ইটালির রাষ্ট্রদূতসহ অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে ‘অমৃতসর পুত্র’ নামের নৃত্যনাট্য পরিবেশন করেন ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতাশঙ্কর ও তার দল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা