ঐতিহ্য ও কৃষ্টি

ফর্সা হলেই পাবেন চাকরি 

সাননিউজ ডেস্ক: সৌন্দর্যের যে সংজ্ঞা গায়ের রং নয়, সে ব্যাপারে বহুবার। তবে এর উল্টো চিত্রও রয়েছে। ত্বক ফর্সা করার জন্য হন্য হোন অনেকেই। তবে এর কিছু উপকারও রয়েছে। আমরা সাদা চামড়ার মানুষদের বিশেষ না ভাবলেও চীনাদের কাছে এই মানুষগুলো একেবারে সোনার হরিণ।

ফর্সা বা সাদা চামড়ার মানুষ দেখলেই মনে একটা আলাদা কৌতূহল হয়। তাদের বক্তৃতায় মনে ভরসা জন্মায়। তাদের দেয়া প্রতিশ্রুতিগুলোতে বিশ্বাস করতে ইচ্ছা করে। জানেন কি এই ভাবনা শুধু হু আমাদের মধ্যেই নয়, চীনাদের মধ্যে মারাত্মক ভাবে রয়েছে।

এ কারণেই চীনে সাদা চামড়ার মানুষদের জন্য আলাদা উপার্জনের ব্যবস্থাও গড়ে উঠেছে।‘হোয়াইট মাঙ্কি জব’।

কাজটিকে এমন অদ্ভুত নামে ডাকা হয় মূলত ব্যঙ্গ করেই। সাদা চামড়ার বিদেশিদের সেখানে হোয়াইট মাঙ্কি অর্থাৎ সাদা বানরের সঙ্গে তুলনা করা হয়। পোষ মানা বানরেরা যেমন প্রভুর কথা মতো কাজ করে থাকে এ ক্ষেত্রেও তাই হয়।


এই চাকরিতে কি করতে হয় জানেন কি? কাজ বলতে কখনো কোনো পার্টিতে যাওয়া, কখনো কোনো উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা, তো কখনো আবার চীনের খাবার খেয়ে প্রশংসা করা কিংবা চীনা ভাষা না বোঝা সত্ত্বেও চীনের কোনো ব্যবসায়ীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় মাথা নাড়িয়ে সম্মতি জানানো।

চীনে এই ধরনের কাজ প্রায় সব জায়গাতেই দেখা যায়। এর জন্য মোটা টাকাও দেয়া হয়। সঙ্গে থাকে প্রচুর লোভনীয় উপহার। বিদেশিরা চীনা দ্রব্যে ভরসা করছেন, চীনের কোনো প্রকল্পের শিলান্যাস করছেন এমন বার্তা গেলে সেই জিনিস বা সেই প্রকল্পের প্রতি শুধু চীনাদেরই নয়, সারা বিশ্বের লোকেদের ভরসা জন্মায়।

চীনের শেয়ার বাজারের রেখাচিত্র উঠতে থাকে। ব্যবসার তুলনামূলক অনেক বেশি লাভ হয় চীনাদের। সে কারণেই নাকি মিথ্যার আশ্রয় নিয়ে এমন কাজ করা হয় সে দেশে।

এই কাজ পেতে হলে প্রার্থীর বিশেষ কোনো ডিগ্রির প্রয়োজন নেই। কোনো বিষয় নিয়ে জ্ঞানেরও প্রয়োজন নেই। শুধু সাদা চামড়ার বিদেশি হলেই চলবে। তবে এটা যে হেতু স্বীকৃত কোনো চাকরি নয় তাই প্রতারিত হওয়ার আশঙ্কা খুবই বেশি থাকে। এ ক্ষেত্রে কাজে যোগদানের কোনো প্রমাণপত্রও দেয়া হয় না। এই কাজে কোনো নির্দিষ্ট উপার্জনও নেই।

যাকে ভাড়া করা হচ্ছে তার এবং মালিকের মধ্যে টাকাপয়সা নিয়ে মৌখিক যা চুক্তি হয়, সে পর্যন্তই। সে অনুযায়ীই পারিশ্রমিক পান তিনি। এই কাজে নিযুক্ত ব্যক্তিদের মতে, ন্যূনতম উপার্জন ১০০ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪৫০ টাকা।

এ বার ওই ব্যক্তি মালিকের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছেন তার উপর ওঠানামা করে উপার্জন। মূলত চীনে বসবাস করা সাদা চামড়ার বেকার যুবক-যুবতীদেরই এই কাজে নিয়োগ করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা