ঐতিহ্য ও কৃষ্টি

কানাডায় ২০০ কোটি বছরের পুরোনো পানি

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় ২০০ কোটি বছরের পুরোনো পানির সন্ধ্যান পেয়েছে বিজ্ঞানীরা। প্রাচীন এই পানির সঙ্গে মিশে থাকা হিলিয়াম, নিয়ন, আর্গন ও জেনন বিশ্লেষণ করে এর বয়স বের করতে তারা সক্ষম হয়েছেন।যা পৃথিবীর প্রাচীনতম বলে ধারণা করা হচ্ছে।

সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে জানানো হয়, অন্টারিওর কিড মাইন খনিতে ভূপৃষ্ঠের প্রায় দুই মাইল গভীরে একটি প্রাচীন পুলে এই পানি আবিষ্কৃত হয়। প্রথম ২০১৩ সালে ওই এলাকায় বিশ্বের গভীরতম একটি ধাতব পদার্থের খনিতে বিজ্ঞানীরা যে পানির সন্ধান পান সেটি ছিল ১৫০ কোটি বছরের পুরোনো। যা ছিল ভূপৃষ্ঠের দেড় মাইল গভীরে।

বিজ্ঞানীরা গভীরতা দেখে মাটি আরও খুঁড়ে যেতে উৎসাহ পান। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে বেরিয়ে আসে এর চেয়েও পুরোনো পানির খোঁজ।

সে সময় টরেন্টো ইউনিভার্সিটির জিওকেমিস্ট বারবারা শেরউড লোলার সাংবাদিকদের বলেছিলেন, ‘২০১৩ সালের আবিষ্কারের পর বহমান পানির প্রবাহ কত পুরোনো হতে পারে, সে বিষয়ে আগ্রহ তৈরি হয় আমাদের। তাই গবেষণা চালিয়ে যাই আমরা। খনিটি অনেক গভীর বলে সেটির সঙ্গে সঙ্গে আমরাও ভূপৃষ্ঠের গভীর থেকে গভীরতম অংশে পৌঁছাতে পেরেছি।’

২০১৬ সালে আবিষ্কৃত প্রাচীন পানির দ্বিতীয় উৎসটি ছিল বিজ্ঞানীদের প্রত্যাশার চেয়েও বেশি।

শেরউড লোলার বলেন, ‘যখন কেউ শোনে এই পানির কথা, তারা ভাবে পাথরে আটকে থাকা সামান্য একটু পানি হয়তো আমরা খুঁজে পেয়েছি। কিন্তু আসলে যে পরিমাণ পানির সন্ধান পেয়েছি, তা অনেক। প্রতি মিনিটে এর গতিবেগ এক লিটার।’

ভূগর্ভস্থ পানির স্রোত সাধারণত ভূপৃষ্ঠের বহমান পানির স্রোতের তুলনায় অনেক ধীরগতির হয়ে থাকে। বছরে ভূগর্ভস্থ পানির গতিবেগ এক মিটার পর্যন্ত হতে পারে।

কিন্তু খননের পর ভূগর্ভস্থ পানির স্রোতের গতিবেগ প্রতি মিনিটে দুই লিটার।

প্রাচীন এই পানির সঙ্গে মিশে থাকা বিভিন্ন গ্যাস (যেমন: হিলিয়াম, নিয়ন, আর্গন ও জেনন) বিশ্লেষণ করে এর বয়স বের করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

এ নিয়ে গবেষণা প্রতিবেদনটি প্রথম প্রকাশ হয় ২০১৬ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের নিয়মিত বৈঠকে।

এর আগে অক্টোবরের গবেষণায় জানা যায়, ভূপৃষ্ঠ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এই পানি যে পরিবেশে উৎপন্ন হয়েছে, সেটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র জন্ম দিতে সক্ষম। আর এই বাস্তুতন্ত্র টিকে থাকতে পারে কয়েক শ কোটি বছর।

অবশ্য এখনও সেখানে জীবন্ত কোনো প্রাণের সন্ধান পাননি বিজ্ঞানীরা। গবেষণার বাকি আরও অনেক। বিজ্ঞানীদের আশা, আরও এমন কিছু প্রাচীন পানির উৎসের সন্ধান মিলতে পারে যা আরও বিশদ অনুসন্ধানে সাহায্য করবে তাদের।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা