রাষ্ট্র বিজ্ঞানী টমাস হবস
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

টমাস হবস’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

আজ মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) ২২ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ। ৩ রমজান ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলী:

১০৪৬- নাসের খসরু তার সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ পরে তার ‘সাফামামা’ বইটিতে দিয়েছিলেন।
১৬১৬- ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল ।
১৭৫৩- বৃটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।
১৭৯৪- ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদন্ড কার্যকর করা হয়।
১৮৮০-শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৯৯- দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপৰে অল আউট হয়।
১৯১৮- জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।
১৯৩১- ব্রিটিশ গভর্নর জেনারেলও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।
১৯৪৫-যুগোশ্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সাথে একটি চু্‌কি্ত স্বাক্ষর করেন।
১৯৪৭- গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি হন।
১৯৫১-তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।
১৯৬০- কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।
১৯৬৪- লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।
১৯৭১-সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।
১৯৯৫- বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।

জন্মদিন:

১৫৮৮- ইংরেজ দার্শনিক, রাষ্ট্র বিজ্ঞানী টমাস হবস জন্মগ্রহণ করেন। তিনি (৫ এপ্রিল ১৫৮৮-৪ ডিসেম্বর ১৬৭৯) ষোড়শ শতকের ইংরেজ দার্শনিক যিনি বিশ্বব্যাপী রাজনৈতিক দর্শনের বিষয়ে তার তত্ত্ব ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে পরিচিত। ১৬৫১ সালে প্রকাশিত লেভিয়েথন গ্রন্থে তিনি সামাজিক চুক্তি তত্ত্বের ধারণা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তিতে পাশ্চাত্যের রাজনৈতিক দর্শনের গোড়াপত্তন করে।

থমাস হবস ১৫৮৮ সালের ৫ এপ্রিল ইংল্যান্ডের Malmesbury-এর এক ধর্মযাজক পরিবারে জন্মগ্রহণ করেন। কথিত আছে, স্পেনীয় নৌবাহিনী যে সময় ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে, সে সময় হবসের গর্ভধারিনী মাতা ভয়ে ভীত হয়ে জন্মের নির্ধারিত সময়ের আগেই হবসকে জন্ম দেন। এ কারণে পণ্ডিতগণের মতে, সমকালীন পরিবেশ ও পরিস্থিতি তার উপর বেশ প্রভাব ফেলেছিল।

আরও পড়ুন: কার্ড করে দেওয়ার নামে টাকা আদায়

১৮৯৫- ইংল্যান্ডের ব্যাটসম্যান চার্লি হ্যালোস জন্মগ্রহণ করেন।
১৯০৫- শিল্পপতি একে খান জন্মগ্রহণ করেন।

মৃত্যুবার্ষিকী :

১৯৩২- কথাসাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৩৮- ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার কিরিল ক্রিশ্চিয়ানির মৃত্যু হয়।
১৯৭৫- চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেকের মৃত্যু হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা