ইতিহাসের এই দিন : বৃটিশ প্রথম উইলিয়াম’র প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

বৃটিশ প্রথম উইলিয়াম’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করা হয়েছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) ২৫ ভাদ্র , ১৪২৯ বঙ্গাব্দ। ১২ সফর, ১৪৪৪ হিজরী। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

ঘটনাবলী :

০৫৭২ তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়।

১৭৯১ প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।

১৮৫০ ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।

১৮৮১ আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।

১৯১৫ বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।

১৯২০ আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

১৯২৩ প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন।

১৯৩৯ বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন।

১৯৪৫ চীন দখলকারী জাপানী বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে।

১৯৪৮ পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৬০ ভারত ও পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু নদ জল চুক্তি’ স্বাক্ষর।

১৯৬৯ কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।

১৯৭০ একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।

১৯৯১ তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।

২০০৫ মিশরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন রাজা চার্লস

জন্মদিন :

০২১৪ আউরেলিয়ান, রোমান সম্রাট।

০৩৮৪ হ্নোরিউস, রোমান সম্রাট।

১৭৫৪ উইলিয়াম ব্লিঘ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ৪র্থ গভর্নর।

১৮৫০ ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্র, আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার।

১৮৭২ সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী।

১৮৭৮ দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।

১৮৮২ অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক।

১৮৯৯ ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।

১৯০০ জেমস হিল্টন, ইংরেজ উপন্যাসিক।

১৯২০ সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।

১৯২১ পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।

১৯২২ হ্যান্স গেয়র্গ ডেমেল্ট, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৩ ড্যানিয়েল কার্লটন গ্যাজডুসেক, পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক।

১৯২৪ সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।

১৯৩৪ নিকোলাস লিভারপুল, ডোমিনিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৪১ ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

১৯৪৯ সুসিলো বামবাং ইয়ুধনো, ইন্দোনেশীয় জেনারেল, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

১৯৬০ হিউ গ্রান্ট, ইংরেজ অভিনেতা ও প্রযোজক।

১৯৬৬ আডাম সান্ডলের, আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।

১৯৬৭ অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা।

১৯৮৩ ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৭৬ এমা ডি কোনাস, তিফরাসি অভিনেত্রী।

১৯৮০ মিশেল উইলিয়ামস, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৩ ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।

১৯৮৮ ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।

১৯৮৮ দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।

১৯৯১ অস্কার দোস সান্তোস জুনিয়র, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৯৯ অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়।

আরও পড়ুন : ফের বেড়েছে ডিমের দাম

মৃত্যুবার্ষিকী :

১০৮৭ প্রথম উইলিয়াম (ইংল্যান্ড), ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৪৩৮ এডওয়ার্ড, পর্তুগালের রাজা।

১৪৮৭ চ্যেংগুয়া, চীনের সম্রাট।

১৫৬৯ পিটার ব্রুয়েগেল এল্ডার, ডাচ চিত্রশিল্পী।

১৮৯১ জুলস গ্রেভয়, ফরাসি রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৮৯৮ স্টেফানে মালার্মের, ফরাসি কবি ও সমালোচক।

১৯০১ অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯৩৯ ইউ উত্তামা, বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর।

১৯৪১ হান্স স্পেম্যান, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান করে প্রতিদিন।

১৯৬৩ রাধাকুমুদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব।

১৯৬৮ অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৭৬ মাও সে তুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা।

১৯৮৪ চেক সঙ্গীত রচয়িতা আকাশবাণীর সিগনচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান।

১৯৮৫ পল জন ফ্লোরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৮৯ রাধারাণী দেবী, বাঙালি মহিলা কবি।

১৯৯৭ বার্গেস মেরেডিথ, আমেরিকান অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।

২০০১ আহমেদ শাহ মাসুদ, আফগানিস্তানের অস্থায়ী সরকারের প্রধান বোরহান উদ্দীনের প্রতিরক্ষামন্ত্রী।

২০১২ ভার্গিজ কুরিয়েন, ভারতে দুগ্ধ উৎপাদনে শ্বেত বিপ্লবের জনক।

২০১৪ ফিরোজা বেগম,প্রথিতযশা নজরুলসঙ্গীত শিল্পী ও সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা