ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সৈয়দা জোহরা তাজউদ্দীন প্রয়ান

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) ৫ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: থার্টিফার্স্ট নাইট উন্মুক্ত কনসার্ট বন্ধ

ঘটনাবলি:

১৭৫৭ - রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৯২৩ - লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা লাগে।

১৯২৫ - বঙ্গীয় গ্রস্থাগার পরিষদ স্থাপিত হয়।

১৯৪২ - মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।

১৯৬০ - দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তিফ্রন্ট গঠিত হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

১৯৭১ - ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

জন্মদিন :

১৫৩৭ - সুইডেনের রাজা তৃতীয় জন।

১৮৬৬ - সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।

১৯১৫ - আজিজ নেসিন, তিনি ছিলেন তুর্কি লেখক ও কবি।

১৯৮০ - অ্যাশলি কোল, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৮২ - মোহাম্মদ আসিফ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যুবার্ষিকী :

১৭৩৭ - চীনের সম্রাট কাংজির মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩১ নাবিক

১৯১৫ - উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, তিনি ছিলেন শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী ও বাংলা মুদ্রণের পথিকৃৎ।

১৯৫৪ - জেমস হিলটন, তিনি ছিলেন ইংরেজ আমেরিকান লেখক।

১৯৯০ - সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবী।

১৯৯৮ - অ্যালেন লয়েড হডজিকিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও জৈবপদার্থবিদ।

২০১২ - স্ট্যান চার্লটন, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৩ - সৈয়দা জোহরা তাজউদ্দীন (২৪ ডিসেম্বর ১৯৩২ - ২০ ডিসেম্বর ২০১৩) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিনী । তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবার সান্নিধ্যে কিশোরী বয়স থেকেই সমাজকর্মের প্রতি মনোনিবেশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৫৮ সালে আইয়ুববিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেব তদানীন্তন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। ১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হলে স্বামীর রাজনৈতিক জীবনের সহযোদ্ধায় পরিণত হন।১৯৬৮ সালে গঠিত রাজবন্দি সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি একজন সংগঠক হিসেবে ভূমিকা রাখেন।১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু এবং পরে একই বছরের ৩ নভেম্বর কারাগারের তার স্বামী তাজউদ্দীনসহ চার জাতীয় নেতা হত্যার পর বাংলাদেশে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হলে, তিনি আওয়ামী লীগের হাল ধরেন। ১৯৭৭ সালে তিনি দলের আহ্বায়ক নির্বাচিত হন। সেই সময় সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ভূমিকা পালন করেন। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে দলে আসলে, তাকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: মহাকাব্যিক জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা

দিবস:

আন্তর্জাতিক মানবীয় সংহতি দিবস।

বিজিবি দিবস

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা