ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এইদিনে

ড. ইয়াজউদ্দিন আহম্মেদের প্রয়াণ, হৃত্বিক রোশনের জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন‘।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) ২৬ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। ১৬ জমাদিউস সানি ১৪৪৪হিজরি । গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮ম দিন।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ঘটনাবলি:

১৮৬৮ - বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনিস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।

১৮৯৮ - স্পেনের কবল থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।

১৯০২ - তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।

১৯০৬ - আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরুস্কার পান।

১৯৬৩ - জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭১ - সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।

১৯৮৯ - চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।

আরও পড়ুন : সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

২০০১ - সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জন্মদিন :

১৮২১ - নিকোলাই নেক্রাসভ, তিনি ছিলেন রাশিয়ান কবি ও সমালোচক।

১৮৩০ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কবি মিসেস এমিলি ডিকেনসন।

১৮৭০ - স্যার যদুনাথ সরকার, তিনি ছিলেন স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।

১৮৭৮ - খিলাফত আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা মহম্মদ আলী।

১৮৯১ - নেলি শ্যাস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইডিশ কবি ও নাট্যকার।

১৯২৫ - সংগীত পরিচালক সমর দাস।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

১৯৭৪- হৃত্বিক রোশন একজন ভারতীয় অভিনেতা। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি বোম্বে শহরে বলিউডের এক প্রখ্যাত পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। ছ’টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর ১০০ ভারতীয় তারকার তালিকায় তার নাম ওঠে আসে। এছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন। তার জনপ্রিয় সিনেমার মধ্যে আছে- কাহো না প্যায়ার হ্যায়, কোই মিল গেয়া, কৃষ, কৃষ ৩, ধুম ২, জোধা আকবর, জিন্দগি না মিলেগি দোবারা, কাবিল, ব্যাং ব্যাং! ইত্যাদি।

১৯২৯ - সমর দাস, তিনি ছিলেন একজন বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৩৪ - হাওয়ার্ড মার্টিন টেমিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৭৫ - জসিপ স্ককো, তিনি অস্ট্রেলিয়ান ফুটবল।

১৯৮৫ - চার্লি অ্যাডাম, তিনি স্কটিশ ফুটবল।

১৯৮৮ - নেভেন সুবটিক, তিনি সার্বিয়ার ফুটবল।

মৃত্যুবার্ষিকী :

১১৯৮ - ইবনে রুশদ, তিনি ছিলেন আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন।

১৯২৬ - নিকোলা পাসিক, তিনি ছিলেন সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।

১৯৩৬ - লুইগি পিরান্ডেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।

১৯৬৮ - চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান মারা যান।

১৯৭১ - বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন শহীদ হন।

১৯৮২ - ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক ডক্টর আলী আসগর সুরূশ ৭৪ বছর বয়সে মারা যান।

২০১০ - জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।

২০১২ - অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ (১লা ফেব্রুয়ারি ১৯৩১ - ১০ই ডিসেম্বর ২০১২) ছিলেন বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালের ২৯ অক্টোবর তিনি এই পদে অধিষ্ঠিত হবার জন্য শপথ গ্রহণ করেন। পরে জরুরী আইন জারি করে ২০০৭ সালের ১২ জানুয়ারি তিনি এই পদ ছেড়ে দেন। এই পদে তার স্থলাভিষিক্ত হন বিশ্ব ব্যাংকের সাবেক পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদ। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জিল্লুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে ইয়াজউদ্দিন আহম্মেদের কার্যকাল সমাপ্ত হয়।

আরও পড়ুন : টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

দিবস:

বিশ্ব মানবাধিকার দিবস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা