ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস’র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : মধুবালা‘র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ফাল্গুন ১১, ১৪২৯ বঙ্গাব্দ। ৩ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : মওলানা আবুল কালাম আজাদ‘র প্রয়াণ

ঘটনাবলী :

১৮৪৮ ফরাসী বিপ্লবোত্তর ফ্রান্স প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার বা দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।

১৮৭৬ অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু হয়।

১৮৯১ ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।

১৮৯৫ কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৯১৮ রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে এস্তোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩৮ যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

১৯৩৯ আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৮ লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।

১৯৪৯ মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।

১৯৫২ ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

১৯৬৩ জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।

১৯৬৬ ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।

১৯৭২ বাংলাদেশকে ফিলিপাইন স্বীকৃতি দান করে।

১৯৯১ মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।

১৯৯৭ উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দুইশত জন মৃত্যুবরণ করে।

২০০৮ ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

জন্মদিন :

৫২৫ পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্ম গ্রহণ করেন।

১৩০৪ বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।

১৫০০ রোমান সম্রাট পঞ্চম চার্লস জন্মগ্রহণ করেন।

১৫৫৭ রোমান সম্রাট মাটিয়াস জন্মগ্রহণ করেন।

১৬১৯ ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন জন্মগ্রহণ করেন।

১৭৮৬ জার্মান লেখক ভিলহেল্ম গ্রিম জন্মগ্রহণ করেন।

১৮৩১ জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি জন্মগ্রহণ করেন।

১৮৪২ ইতালিয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো জন্মগ্রহণ করেন।

১৮৯২ রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন।

১৯২৭ ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা জন্মগ্রহণ করেন।

১৯৩১ ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ জন্মগ্রহণ করেন।

১৯৩৯ বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।

১৯৪০ স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড় ডেনিস ল জন্মগ্রহণ করেন।

১৯৪৩ বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯৫৫ অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস জন্মগ্রহণ করেন।

স্টিভ জবস, পুরোনাম স্টিভেন পল জবস। তিনি ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালের ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক ছিলেন তিনি। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন -এর সাথে ১৯৭৬ খ্রিষ্টাব্দে "অ্যাপল কম্পিউটার" প্রতিষ্ঠা করেন।

অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস। "পিক্সার এ্যানিমেশন স্টুডিওস"-এরও প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি।

১৯৮৫ সালে অ্যাপল ইনকর্পোরেশনের "বোর্ড অব ডিরেক্টর্সের" সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে তিনি অ্যাপল ইনকর্পোরেশনের থেকে পদত্যাগ করেন এবং নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন।

১৯৯৬ সালে অ্যাপল কম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে অ্যাপলে ফিরে আসেন তিনি। ১৯৯৫ সালে টয় স্টোরি নামের অ্যানিমেটেড চলচ্চিত্র প্রযোজনা করেন।

১৯৬৭ নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট জন্মগ্রহণ করেন।

১৯৮১ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ সামি জন্মগ্রহণ করেন।

১৯৮১ অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন : একুশে পদক প্রদান

মৃত্যুবার্ষিকী :

১৮১০ ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস মৃত্যুবরণ করেন।

১৮৫৬ রাশিয়ান গণিতবিদ ও অধ্যাপক নিকোলাই ইভানোভিচ লোবাচেভস্কি মৃত্যুবরণ করেন ।

১৮৭৬ আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস মৃত্যুবরণ করেন।

১৯২৫ নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং মৃত্যুবরণ করেন।

১৯২৭ রাশিয়ান মার্শাল ও রাজনীতি, সোভিয়েত ইউনিয়নের ৬ষ্ঠ প্রিমিয়ের নিকোলাই বুলগানিন মৃত্যুবরণ করেন।

১৯৯০ ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি মৃত্যুবরণ করেন।

১৯৯৩ ইংরেজ ফুটবল খেলোয়াড় ববি মুর মৃত্যুবরণ করেন।

১৯৯৯ বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ মৃত্যুবরণ করেন।

২০০১ মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী ক্লদ শ্যানন মৃত্যুবরণ করেন।

২০১৪ আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : সম্রাট আওরঙ্গজেব’র প্রয়াণ

দিবস :

পতাকা দিবস (মেক্সিকো), ন্যাশনাল আর্টিস্ট ডে (থাইল্যান্ড), ইঞ্জিনিয়ার ডে (ইরান)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা