ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কাজল আগরওয়াল’র জন্মদিন

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : শেখ হাসিনার কারামুক্তি দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১৯ জুন), ৫ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ২৯ জিলক্বদ ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

ঘটনাবলী :

১৪৬৪ - ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

১৬২১ - তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রিস।

১৮২৯ - বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়েছিল।

১৮৬১ - অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।

১৮৬২ - যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।

১৮৬৭ - অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।

১৮৭৭ - ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।

১৯১১ - পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯২১ - ব্রিটেনে আদশুমারি হয়।

১৯৪৩ - টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।

১৯৪৪ - ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।

১৯৫১ - নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।

১৯৫৩ - গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।

১৯৬১ - কুয়েত স্বাধীনতা লাভ করে।

১৯৬৮ - পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।

১৯৮৯ - পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

১৯৯২ - ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায় সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাস লতা-পাতা খাচ্ছে।

একই দিনে ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।

১৯৯৩ - জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন : হিটলার-মুসোলিনীর সাক্ষাৎ

জন্মদিন :

১৩০১ - জাপানের যুবরাজ মরিকুনি।

১৫৯৫ - গুরু হরগোবিন্দ, ষষ্ঠ শিখ গুরু। (মৃ. ১৬৪৪)

১৬২৩ - ব্লেজ পাস্কাল, ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং ক্যাথলিক দার্শনিক। (মৃ. ১৬৬২)

১৮৫১ - বিলি মিডউইন্টার, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৮৯০)

১৮৯৬ - রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা-সভ্য। (মৃ.২০/১২/১৯৭৪)

১৮৯৬ - ওয়ালিস সিম্পসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী। (মৃ. ১৯৮৬)

১৮৯৭ - চ্যরিল নরমান হিঙ্ঘলিউড, ইংরেজ ভৌত রসায়নবিদ। (মৃ. ১৯৬৭)

১৯০১ - রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ। (মৃ.৩১/১০/১৯৮৭)

১৯০৩ - ওয়ালি হ্যামন্ড, ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক। (মৃ. ১৯৬৫)

১৯০৬ - এর্নস্ট বরিস কাইন, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ প্রাণরসায়নবিদ। (মৃ. ১৯৭৯)

১৯১০ - পল জন ফ্লোরি, মার্কিন রসায়নবিদ। (মৃ. ১৯৮৫)

১৯১৭ - যিহোশূয় নিকোমো, জিম্বাবুয়ের গেরিলা নেতা এবং রাজনীতিবিদ। (মৃ. ১৯৯৯)

১৯১৯ - পলিন কেল, আমেরিকান চলচ্চিত্র সমালোচক। (মৃ. ২০০১)

১৯২২ - অউ নিলস বোর, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। (মৃ.০৮/০৯/২০০৯)

১৯২৬ - এরনা স্নেইডার হুভার, আমেরিকান গণিতবিদ এবং উদ্ভাবক।

১৯৩০ - জেনা রোলান্ডস, আমেরিকান অভিনেত্রী।

১৯৪৫ - অং সান সু চি, বর্মী রাজনীতিক, কূটনীতিক এবং লেখিকা।

১৯৪৭ - আহমেদ সালমান রুশদি, বৃটিশ ভারতীয় ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

১৯৫১ - আয়মান আল-জাওয়াহিরি, মিশরীয় ও বর্তমান আল কায়েদার প্রধান নেতা।

১৯৫৪ - ক্যাথলিন টার্নার, আমেরিকান অভিনেত্রী।

১৯৬২ - আশিষ বিদ্যার্থী, ভারতীয় অভিনেতা।

১৯৬৪ - বরিস জনসন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লন্ডনের প্রাক্তন মেয়র।

১৯৭০ - রাহুল গান্ধী, ভারতীয় রাজনীতিবিদ।

১৯৭২ - জঁ দ্যুজার্দাঁ, ফরাসি অভিনেতা।

১৯৭৪ - মোশতাক আহমেদ রুহী, বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য।

১৯৭৮ - জো সালডানা, আমেরিকান অভিনেত্রী।

১৯৮৫ - কাজল আগরওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

কাজল আগরওয়াল (জন্ম : ১৯ জুন ১৯৮৫) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তার সফল চলচ্চিত্র পেশার মাধ্যমে, তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন।অভিনয়ের পাশাপাশি কাজল মঞ্চ প্রদর্শনিতে অংশ নেন।

২০০৪ সালে, কিউ! হো গায়া না... চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে এবং ২০০৭ সালে, লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিলো চান্দামামা (২০০৭)। তবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন মূলত মাগাধীরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের পর, যা ছিলো তার অভিনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য।

আরও পড়ুন : সোনাক্ষী সিনহা’র জন্মদিন

এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর জন্যে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন। ডার্লিং (২০১০), বৃন্দাভানাম (২০১০), মি. পারফেক্ট (২০১১), বিজনেসম্যান (২০১২), নায়ক (২০১৩) এবং বাদশাহ (২০১৩) চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তিনি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন, নান মহান আল্লা (২০১০) তার উল্লেখযোগ্য কাজ। কিন্তু মাগাধীরা (২০০৯) চলচ্চিত্রের পর মাত্তারান (২০১২) এবং ঠুপ্পাক্কি (২০১২) তার দ্বিতীয় সবচেয়ে বড় সাফল্য অর্জনকারী চলচ্চিত্র, যার মাধ্যমে তামিল চলচ্চিত্রে তিনি নেতৃস্থানীয় অভিনেত্রী হিসাবে আবির্ভূত হন। তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন সিংঘাম (২০১১) চলচ্চিত্ররে মাধ্যমে, যা ছিলো ব্লকবাস্টার। এরপর তার পরবর্তী চলচ্চিত্র স্পেশাল ২৬ ও বক্স অফিসে সাফল্য অর্জন করে।

১৯৯২ - কিটন জেনিংস, দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার।

আরও পড়ুন : বিশ্ব বাবা দিবস

মৃত্যুবার্ষিকী :

৬২৬ - সোগা নো উমাকো, সোগা নো ইনামের জাপানি পুত্র। (জ. ৫৫১)

১৩৫০ - ফাখরুল মুহাক্বেক্বীন, ইসলামি আইনবিদ ও পণ্ডিত।

১৭৪৭ - নাদের শাহ, ইরানের শাহ ও আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। (জ. ১৬৮৮)

১৮৪৪ - এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, ফরাসি প্রাণীবিদ ও জীববিজ্ঞানী। (জ. ১৭৭২)

১৯০২ - জন ডালবার্গ, ইংরেজ ইতিহাসবিদ।

১৯০৭ - উমেশচন্দ্র দত্ত, সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ। (জ. ১৮৪০)

১৯১৯ - অক্ষয় কুমার বড়াল, ঊনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। (জ. ১৮৬০)

১৯৬২ - ফ্রাংক বোরজেগি, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। (জ. ১৮৯৪)

১৯৮১ - সুভাষ মুখোপাধ্যায় ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নল-জাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক। (জ. ১৯৩১)

১৯৮২ - নলিনী দাস, ভারতের স্বাধীনতা সংগ্রামী।

১৯৯৬ - স ম আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা, সাতক্ষীরার সাবেক এমএলএ।

২০০৮ - বরুণ সেনগুপ্ত, ভারতীয় সাংবাদিক, কলকাতার বাংলা দৈনিক “বর্তমান”-এর প্রতিষ্ঠাতা। (জ. ১৯৩৪)

২০২০ - রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার। (জ. ১৯৪১)

আরও পড়ুন : নবাবের কাশিম বাজার কুঠি দখল

দিবস :

বিশ্ব সিকেল সেল দিবস

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা