ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বিশ্ব মানবীয় সংহতি দিবস

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বুধবার (২০ ডিসেম্বর) ৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, ৬ সামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: মহান বিজয় দিবস

ঘটনাবলী:

১৭৫৭ - রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।

রবার্ট ক্লাইভ (সেপ্টেম্বর ২৯, ১৭২৫ - নভেম্বর ২২, ১৭৭৪) ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ব্রিটিশ উপনিবেশবাদী। তিনি ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন।

তার উপাধি ছিল পলাশীর প্রথম ব্যারন। পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদলকে পরাজিত করে।

১৭৮০ - ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৭৯০ - আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়।

১৮৩০ - ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া বেলজিয়ামকে স্বীকৃতি দেয়।

১৮৭৫ - (মতান্তরে ১৮৭৬), বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বন্দেমাতরম গানটি রচিত হয়।

১৯২৩ - লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা লাগে।

১৯২৫ - বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ স্থাপিত হয়।

১৯৩৯ - রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।

১৯৪২ - মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।

১৯৫৭ - সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

১৯৬০ - দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তিফ্রন্ট গঠিত হয়।

১৯৭১ - ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

১৯৭৪ - পর্তুগাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে।

১৯৮৮ - প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত

জন্মদিন:

১৫৩৭ - সুইডেনের রাজা তৃতীয় জন।

১৮৪১ - ফার্দিনান্ড ফেরডিনান্ড বুইস্‌ন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অধ্যাপক ও রাজনীতিবিদ।

১৮৬৬ - সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। (মৃ.১৫/১১/১৯২৩)

১৮৯০ - জারস্লাভ হেয়রভসকয়, নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ ও অধ্যাপক।

১৮৯৪ - অস্ট্রেলিয়ার রবার্ট মেনযিয়েস, অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।

১৯০৫ - বিল ও’রিলি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯১৫ - আজিজ নেসিন, তুর্কি লেখক ও কবি।

১৯১৯ -খালেদ চৌধুরী, বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব। (মৃ.৩০/০৪/২০১৪)

১৯৩১ - বদরুদ্দীন উমর, বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী লেখক।

১৯৪০ - মুঙ্গারা যামিনী কৃষ্ণমূর্তি ভরতনাট্যম ও কুচিপুড়ি ধারার নৃত্যশিল্পী।

১৯৫৬ - মোহাম্মদ ওউলদ আবদেল আজিজ, মৌরিতানিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।

১৯৬৫ - রবার্ট কাভানাহ, স্কটিশ অভিনেতা ও পরিচালক।

১৯৭০ - গ্রান্ট ফ্লাওয়ার, জিম্বাবুয়ের ক্রিকেটার ও কোচ।

১৯৮০ - অ্যাশলি কোল, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৮২ - মোহাম্মদ আসিফ, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৯০ - জোজো, আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

আরও পড়ুন: খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

মৃত্যুবার্ষিকী:

১৫৯০ - আম্ব্রইসে পারে, ফরাসি চিকিৎসক ও সার্জন।

১৭৩৭ - চীনের সম্রাট কাংজির মৃত্যুবরণ করেন।

১৯১৫ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা মুদ্রণের পথিকৃৎ। (জ.১২/০৫/১৮৬৩)

১৯২৯ - এমিলি লউবেট, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।

১৯৫৪ - জেমস হিল্টন, একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৯৬৮ - জন স্টাইন্‌বেক্‌, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক।

১৯৭৪ - রজনীপাম দত্ত, বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। (জ.১৯/০৬/১৮৯৬)

১৯৭৪ - সীতা দেবী, প্রখ্যাত বাঙালি লেখিকা। (জ.১৮৯৫)

১৯৭৯ - সতীশচন্দ্র দাশগুপ্ত, প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক। (জ.১৪/০৬/১৮৮০)

১৯৭৯ - কমলা ঝরিয়া, বিশিষ্ট সংগীত শিল্পী। (জ.৫/০২/১৯০৬)

১৯৮২ - কানু রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত পরিচালক। (জ.১৯১২)

১৯৯০ - মাহমুদুন্নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

১৯৯১ - সিমন ব্যাক, ফরাসি শেফ ও লেখক।

১৯৯৬ - বিখ্যাত মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান। (জ.১৯৩৪)

১৯৯৮ - অ্যালেন লয়েড হডজিকিন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও জৈবপদার্থবিদ।

২০০৫ - শাহ আবরারুল হক হারদুয়ী, ভারতীয় ইসলামি পণ্ডিত ও ধর্ম সংস্কারক।

২০০৯ - দীপালি নাগ রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী। (জ.২২/০২/১৯২২)

২০১২ - স্ট্যান চার্লটন, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

২০১৩ - সৈয়দা জোহরা তাজউদ্দীন৷

২০১৪ - মাকসুদুল আলম বাংলাদেশী জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট এবং ছত্রাক জিনোম উদ্ভাবক।

২০১৮ - সরকার ফিরোজ, মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব।

২০১৯ - স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি, একজন বাংলাদেশি সমাজকর্মী এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা।

২০২১ - অজিত রায়, ধানবাদের বাঙালি সাহিত্যিক। (জ.১৯৬২)

আরও পড়ুন: নিরো’র জন্ম

দিবস:

বিশ্ব মানবীয় সংহতি দিবস

আন্তর্জাতিক মানব সংহতি দিবস ২০ ডিসেম্বর পালন করা হয়। এটি জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রগুলির একটি আন্তর্জাতিক বার্ষিক ঐক্য দিবস। এর প্রধান লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলিকে দারিদ্র্য হ্রাস করার বৈশ্বিক উদ্দেশ্য ও উদ্যোগ সম্পর্কে সচেতন করা এবং বিশ্বজুড়ে স্বাধীন দেশগুলির দারিদ্র্য হ্রাস কৌশলগুলি প্রণয়ন ও ভাগ করে নেওয়ার মাধ্যমে সংহতির সর্বজনীন মূল্যকে স্বীকৃতি দেওয়া।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস

দিনটি বিশ্ব সংহতি তহবিল এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি দ্বারা প্রচারিত হয়, যা বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণের জন্য নির্ধারিত লক্ষ্য অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। একজন ব্যক্তি শিক্ষায় অবদান রেখে বা দরিদ্র বা শারীরিক বা মানসিকভাবে অক্ষমদের সাহায্য করে দিনটিতে অংশ নিতে বা উদযাপন করতে পারেন।

পরিবর্তে সরকারগুলিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলির মাধ্যমে দারিদ্র্য এবং অন্যান্য সামাজিক বাধাগুলির প্রতিক্রিয়া জানাতে উত্সাহিত করা হয়৷

বর্ডার গার্ড বাংলাদেশ দিবস (বাংলাদেশ)

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা