মতামত

২০২১ সালে মহাপ্রলয়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : ১৬০০ শতকের এক পদার্থবিদ ও জ্যোতির্বিদের নাম নস্ত্রাদামুস, যিনি তার আশ্চর্য ভবিষ্যৎবাণীর জন্য আজও আলোচনায় আছেন। তার লেখা ‘দি প্রফেসিস’ নামের এক ইংরেজি বই আছে। বইতে তিনি ভবিষ্যৎবাণী করেছেন।

যার অনেক অংশই পরবর্তী কালে মিলে গিয়েছে। বইতে আগে থেকেই উল্লেখ ছিল, ১৯৩০ এর দশকে জার্মানিতে এক নেতার উত্থানের কথা, যাকে আমরা সকলেই চিনি হিটলার নামে। এমনকি বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ার কথাও বইতে উল্লেখ করে গেছেন তিনি। একই সঙ্গে তার বইতে লেখা ছিল এক ভয়ংকর যুদ্ধের কথা।

২০২১ সালের আশপাশের সময়তেও তিনি বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন। দেখে নেয়া যাক সে সম্পর্কে কী বলে গিয়েছিলেন তিনি। ২০২১ এ মানুষ জম্বি হয়ে উঠতে পারে!: এই ভবিষ্যৎবাণীতে বিস্ময়কর দাবি হিসেবে বলা আছে, একজন রাশিয়ান বিজ্ঞানী এমন জৈবিক অস্ত্র এবং ভাইরাস বানাবেন যাতে একজন মানুষকে জম্বি করে তুলতে পারে।

এভাবে মানুষের প্রজাতি ধ্বংস হয়ে পারে। এক্ষেত্রে এটাকে আমরা মহামারি করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করতে পারি। কারণ অনেক বিশেষজ্ঞের বিশ্বাস করোনার ভাইরাসটি চীনের ল্যাবে প্রস্তুত হয়েচ্ছে। এখানে নস্ত্রাদামুস সেই কথাই বলেছেন, নাকি আরও নতুন কিছুর কথা বলেছেন, সেটাই দেখার অপেক্ষা।

পৃথিবীতে মহাপ্রলয় : নস্ত্রাদামুসের মতে ২০২১ সালে দুর্ভিক্ষ, ভূমিকম্প, বিভিন্ন রোগ এবং মহামারীর দাপট দেখা যাবে। বইতে বলা হয়েছে ২০২১ সালে এমন একটি দুর্ভিক্ষ আসবে, যা বিশ্ব আগে কখনও মুখোমুখি হয়নি।

বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এই ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধার পাবে না। সম্পদের জন্য বিশ্বে লড়াই শুরু হবে। এক্ষেত্রে ২০২০ সালে করোনার ভাইরাসের মহামারীকে এর শুরু হিসাবে বিবেচনা করা যেতেই পারে।

২০২১ এ ধূমকেতু টক্কর দিতে পারে : নস্ত্রাদামুসের সেই ভবিষ্যৎ বই জানাচ্ছে, ধূমকেতু পৃথিবীতে আঘাত হানবে যা ভূমিকম্প এবং অনেক প্রাকৃতিক বিপর্যয়ের কারণ ঘটবে।

২০২১ এ করোনা কী খেল দেখাবে ?: ২০২০ সালকে নস্ত্রাদামুস মহামারীর বছর হিসাবে বর্ণনা করেছিলেন। এমতাবস্থায় ২০২১ এ তার পূর্বাভাস উপেক্ষা করা যায় না। ২০২১ এর আগেই ব্রিটেনে করোনার ভাইরাসের নতুন স্ট্রেন পাওয়ার পরে, বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছে ভয়ের মেঘ।

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প : নস্ত্রাদামুসের করা ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে এখন অবধি প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি সম্পর্কে যথার্থ প্রমাণিত হয়েছে। তার বইতে বলা আছে, ২০২১ সাল বিপজ্জনক হয়ে উঠার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায়না। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিকম্প ঘটার ইঙ্গিত রয়েছে।

যদিও বিজ্ঞানীরা এই ভবিষ্যদ্বাণীগুলিকে খুব বেশি গুরুত্ব দেন না, তবে যারা নস্ত্রাদামুসের বিষয়ে অনেক পড়াশোনা করেন ও বিশ্বাস করেন তারা মনে করছেন আসন্ন বছরটি বিপর্যয় হিসাবে প্রমাণিত হতে পারে। এবার এই দাবিগুলি কতটা সত্যি তার উত্তর দেবে একমাত্র ২০২১।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা