রাজনীতি

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতা এডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই। তিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। আজ ২৭ মার্চ রাত নয়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চতি করনে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, আমি সানাউল্লাহ মিয়ার ভাইয়ের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, বৃহস্পতিবার রাত থেকে সানাউল্লাহ মিয়ার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকরা বলেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত সানাউল্লাহ মিয়া। এক এগারো সরকারের সময় দলীয় নেত্রীর মামলা পরিচালনা করে সবার নজরে আসেন। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি। এর কিছুদিন পরই স্ট্রোক করে অসুস্থ হন তিনি। তার মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা