রাজনীতি

শুভেচ্ছা জানাতে 'ফিরোজা'য় যাবেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ সন্ধ্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় গুলশানের বাসাভবন ফিরোজায় যাবেন নেতারা।

স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময়পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।

২৫ মার্চ থেকে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি প্রধান।

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুধু স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবো। সেটাও স্বাস্থ্য বিধি মেনে দেখা করবো।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা