রাজনীতি

যাত্রী-মালিক-শ্রমিক চিনবে না করোনা: কাদের

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা যাত্রী-মালিক-শ্রমিক আলাদা করে চিনবে না, ছাড় দিবে না। নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি।

মঙ্গলবার (০২ জুন) নিজ বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সড়ক পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্ধেক বা তার চেয়েও কম যাত্রী নিয়ে গণপরবিহন চলছে। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোয় মালিক সমিতি, শ্রমিক সংগঠনের সবাইকে ধন্যবাদ দেন তিনি।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদগার ভাইরাসে আক্রান্ত বিএনপি কারও ভালো কাজ দেখতে পারে না। তাদের মাঝে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ।

ওবায়দুল কাদের আরো বলেন, 'মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই. সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে। চোখের সামনে থেকে মরচে ধরা চশমা সরিয়ে ফেলুন। তবেই সরকারের কার্যক্রম দেখতে পাবেন।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা