রাজনীতি

করোনা আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সদ্যপ্রয়াত ধর্ম বিষয়কপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এসব তথ্য জানিয়েছেন।

এর মধ্য দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে তালিকাভুক্ত হলেন যিনি প্রথম ভাইরাসে সংক্রমণে মৃত্যুবরণ করলেন।

এর আগে গতকাল শনিবার (১৩ জুন) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ আসে।

গতকাল শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রী ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে ভোগছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন না। উল্লিখিত রোগগুলোতে ভুগলেও ধর্ম প্রতিমন্ত্রী হাসাপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ ছিলেন না। গতরাতে হঠাৎ করে জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা