আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ
রাজনীতি

আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দি ফিকির করে না, এ অভ্যাস বিএনপির আছে। আমরা আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার তা করবো। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। এখন মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনেও অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

আরও পড়ুন: ‘গলুই’ সিনেমার প্রদর্শনী বন্ধ

সোমবার (৯ মে) সকাল ১১টায় কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন এজেন্সির নব নির্মিত ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘যে দলের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাত করে কারগারে, আরেক নেতা দুর্নীতির মামলায় বিদেশে সেই দলের নেতাকর্মীদের অন্যদল সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। আওয়ামী লীগ এ দেশের একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই দল স্বাধীনতা উত্তরকাল থেকে এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এসেছে। ২০০১ সালের নির্বাচনে ষড়ন্ত্রেও কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ভাবে ক্ষমতা হন্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই।’

আরও পড়ুন: ১৬ মে থেকে রাবিতে ক্লাস কার্যক্রম শুরু

এ সময় অন্যদের মধ্যে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালি) আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তারের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা