রাজনীতি

সাবেক হুইপ আশরাফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: সাবেক হুইপ ও শ্রমিকনেতা মো. আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

শনিবার (১৮ জুলাই) ভোররাত ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হুইপ আশরাফ হোসেন দেশের প্রখ্যাত শ্রমিকনেতা ছিলেন। তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। এক সময়ের এ বিএনপি নেতা খুলনা-৩ আসনের চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন। বিএনপির সংস্কারপন্থী হওয়ায় অভিযোগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন। ১/১১-এর পর তিনি বিএনপি থেকে সরে আসেন। এরপর রাজনীতি থেকেই নিজেকে গুটিয়ে রাখেন।

পারিবরিক সুত্রে জানাযায়, শনিবার যোহর বাদ তার নামাজে জানাজা রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লাায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা