রাজনীতি
ছাত্র রাজনীতি

স্মার্ট সিটিজেন উপহার দিবে ছাত্রলীগ

সান নিউজ ডেস্ক: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

আরও পড়ুন: এমন নজির বিশ্বের আর কোথাও আছে?

বুধবার সকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও বাংলাদেশ ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এব মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজনের সূচনা।

পরে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে ছাত্রলীগের প্রথম দিনের কর্মসূচী শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, "আগামী নির্বাচন নিয়ে শুরু আমাদের নতুন স্বপ্ন দেখা। স্বপ্ন আমাদের স্মার্ট বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন পূরণ স্বপ্ন দেশরত্ন শেখ হাসিনার। শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশের উন্নয় অভিযাত্রার যোগ্য সারথি হবে বাংলাদেশ ছাত্রলীগ। তাই দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্য নিয়ে ছাত্র রাজনীতি থেকে স্মার্ট সিটিজেন উপহার দিবে বাংলাদেশ ছাত্রলীগ"।

সাধারণ সম্পাদক মারুফ আদনান জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জেলা ছাত্রলীগের নানা কর্মসূচি নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ১৯

এসময় আরো উপস্থিত ছিলেন কক্সবার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা