রাজনীতি
রাজশাহী জনসভা

মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা

সান নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী আসছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় জনসভায় বক্তব্য দেবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তার দিকনির্দেশনামূলক ভাষণ শুনতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আরও পড়ুন: দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী

রোববার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আমেজ তৈরি হয়েছে।

কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে রাজশাহীর মাদরাসা মাঠ। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৫ বছর পর আজ রোববার বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন।

জানা গেছে, বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ট্রেন বা বাস যোগে রাজশাহীতে আসছেন। তারা রাজশাহী রেলস্টেশন বাস টার্মিনালের নেমে ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশস্থলের দিকে এগোচ্ছেন। নেতাকর্মীদের একত্রিত হয়ে আসায় খণ্ড খণ্ড মিছিল তৈরি হচ্ছে। মিছিলের ব্যানার ফেস্টুনগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের চিত্র ফুটে উঠেছে।

আরও পড়ুন: পেরুতে বাস খাদে, নিহত ২৪

নাটোর থেকে ট্রেনে আসা সাজ্জাদ হোসেন নামের ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা জানান, আমার এলাকা থেকে অনেকেই রাজশাহীতে এসেছেন। আমরা একসঙ্গে ৯ জন এসেছি। খুব সকালে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি। রাজশাহীতে গিয়ে জনসভায় প্রধানমন্ত্রীর কথা শুনব। আর রাজশাহী ঘুরে দেখব।

সকাল থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা, দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। জনসভায় প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য জনগণের কাছে ভোট চাইবেন। একই সঙ্গে ৩২টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজশাহী এখন উৎসবের নগরী। দীর্ঘ দিন পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কাছে থেকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার মানুষ। রাজশাহী সিটি করপোরেশনের ৩০ ওয়ার্ড থেকে শুরু করে জেলার সবকটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা জড়ো হচ্ছেন সভাস্থলে।

আরও পড়ুন: এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতাকর্মীরা মাঠে আস্তে শুরু করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা