ছবি: সংগৃহীত
রাজনীতি

তোফায়েল-শাওনকে ফুল দিয়ে বরণ করলেন নেতাকর্মীরা    

ভোলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেন দলীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: তোফায়েল আহমেদের মনোনয়ন দাখিল

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ভোলায় আসলে নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত হন তিনি। এ সময় ভোলা জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তোফায়েল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সেখানে নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সাথেও কুশল বিনিময় করেন তিনি। তোফায়েল আহমেদকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগতম জানান।

আরও পড়ুন: মনোনয়ন জমার শেষ দিন আজ

ভোলা ইলিশা ঘাট থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে ও বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে তোফায়েল আহমেদকে শুভেচ্ছা জানান।

১০ বারের মতো তোফায়েল আহমেদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পাওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। রাত ৮ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ৬০ বছরের অধিক সময় ধরে ছাত্রলীগের থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। এ দ্বীপ জনপদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে আওয়ামী লীগের সভানেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন।

আরও পড়ুন: ভোটের দিন থ্রেট দেখছি না

এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে স্থানীয় জনতাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু,সহ-সভাপতি দোস্ত মাহামুদ, হামিদুল হক বাহালুল, এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, জুলফিকার আহমেদ, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল বিপ্লব, পৌর মেয়র মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সালাউদ্দিন লিংকন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক লিটু, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ সামছ, উপ-দপ্তর সম্পাদক গৌরঙ্গ চন্দ্র দে, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন, যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না, যুগ্ম-আহ্বায়ক রেহানা ফেরদাউস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল আলমসহ আরও অনেকে।

অপরদিকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন চতুর্থবারের মত মনোনয়ন পাওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে লালমোহন ও তজুমদ্দিনের সর্বস্তরের জনগন তাকে এ সংবর্ধনা দেন।

লালমোহন উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নেন।

আরও পড়ুন: জিপিওতে বাসে আগুন

নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সফল রাষ্ট্রনায়কদের মধ্যে তৃতীয়। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের মানুষের অনুভূতি বোঝেন।

এ সময় দল থেকে মনোনয় পাওয়ায় সাংসদ শাওন প্রধামন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হলে তা জনসমুদ্রে পরিণত হয়। প্রিয় নেতা মনোনয়ন পাওয়ায় খুশি তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

ক্যানসারের কাছে হেরে গেলেন তরুণ পেসার মেহেদী হাসান হৃদয়

জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলো ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা