ফাইল ছবি
প্রবাস

ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

সান নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি প্রবেশের আশায় নৌ-যাত্রা করে বিপদের মুখে পড়েছেন ১৩০০ অভিবাসী। খবর পেয়ে অভিবাসীদের উদ্ধারে ইতালির উপকূলে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন: তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা

শনিবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বলা হয়েছে, জনাকীর্ণ নৌকায় থাকা ১৩০০ অভিবাসীকে উদ্ধার করতে ইতালির উপকূলে বিশাল অভিযান চলছে।

ইতালির নৌবাহিনী এবং উপকূলরক্ষীরা জানিয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে অভিবাসীবোঝাই তিনটি নৌকাকে সাহায্য করার জন্য ছুটে যাচ্ছে।

বিবিসি বলছে, নৌকার সংখ্যা এবং এর আরোহী অভিবাসীদের সংখ্যার কারণে ইতালির উপকূলরক্ষীরা এই অভিযানটিকে ‘বিশেষত জটিল’ বলে আখ্যায়িত করেছে। এর আগে ইতালির এই একই অঞ্চলে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসীর প্রাণহানি হয়েছিল এবং সেই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর সেখানে আবারও উদ্ধার অভিযানের খবর সামনে এলো।

দুই সপ্তাহ আগে ডুবে যাওয়া সেই জাহাজটি তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির বন্দর থেকে রওনা হয়েছিল। বেঁচে থাকা ব্যক্তিদের তথ্য অনুযায়ী- দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ১৪০ থেকে ১৫০ জন আরোহী ছিলেন। আর নিহতদের মধ্যে ছয় বছর বয়সী এক বালকও ছিল যার মৃতদেহ গত শুক্রবার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৪

গত মাসের এই বিপর্যয়কর ঘটনার পর ইতালির ডানপন্থি সরকারের বিরুদ্ধে অভিবাসীদের প্রাণহানি রোধে যথেষ্ট কাজ না করার অভিযোগ আনা হয়েছিল। এর জবাবে সেসময় ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার মন্ত্রিসভাকে দুর্ঘটনাস্থল কুট্রো শহরে নিয়ে গিয়েছিলেন।

এছাড়া তিনি মৃত্যু ও গুরুতর আঘাতের জন্য দায়ী পাচারকারীদের জন্য ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা প্রস্তাব করেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইতালিতে এ বছর সমুদ্রপথে অভিবাসীদের আগমন বেড়েছে। ইউরোপের এই দেশটিতে গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি অভিবাসী এসেছেন বলে রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

উল্লেখ্য, সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য ইতালি অন্যতম প্রধান এক প্রবেশপথ। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য-ভূমধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা