ছবি : সংগৃহিত
প্রবাস

ই-পাসপোর্ট পাচ্ছে কুয়েত প্রবাসীরা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ইফতার পার্টি সালমিয়া অভিজাত একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পরিবারের বাঁধা পেরিয়ে প্রেমের জয়

শুক্রবার (১৪ এপ্রিল) কুয়েতের স্থানীয় সময় বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায় এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

আরও পড়ুন : কুলাউড়া সমিতি ইউএইর ইফতার মাহফিল

উপস্থিত ছিলেন মন্ত্রী (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান মুখাই, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সব শ্রেণিপেশার বিপুলসংখ্যক প্রবাসীরা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান বলেন, কুয়েত প্রবাসীদের বহুল আকাঙ্ক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হবে।

আরও পড়ুন : উদ্ধার হয়নি ভাসমান ৪০০ অভিবাসী

কুয়েতের বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযান চলছে এক্ষেত্রে প্রবাসীদের কুয়েতের সিভিল আইডি ও বৈধকাগজপত্র সঙ্গে রাখতে অনুরোধ করেন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ইফতার পূর্বে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। কবি ও সাংবাদিক আল-আমিন রানা দোয়া পরিচালনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা