ছবি-সংগৃহীত
প্রবাস

ভারতে বাংলাদেশি যুবকের মৃত্যু 

প্রবাস ডেস্ক: রোমানিয়ার ভিসার জন্য ভারতে গিয়ে নাহিদুল ইসলাম মারুফ (২০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ওমানে সড়কে বাংলাদেশি নিহত

শনিবার (১৪ অক্টোবর) ভোরে দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

নিহত মারুফ সিলেটের জকিগঞ্জ উপজেলায় রঘুরাশি গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে।

জানা যায়, রোমানিয়ার ভিসার জন্য ফাইল জমা দিতে প্রায় ২ সপ্তাহ আগে তিনি ভারতে গিয়েছিলেন। শুক্রবার তিনি দূতাবাসে পাসপোর্ট জমা দেন।

আরও পড়ুন : কানাডা আ’লীগের নতুন কমিটির অভিষেক

মারুফের বাবা বলেন, রোমানিয়ার ভিসার জন্য সে ভারত গিয়েছিল। দূতাবাসে আবেদনও জমা দিয়েছিল। তবে ভিসা নিয়ে দেশে ফিরতে পারল না।

৩ ভাই ও ২ বোনের মধ্যে মারুফ ছিল দ্বিতীয়। বর্তমানে তার মরদেহ দিল্লির একটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা