সংগৃহীত
প্রবাস

নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম’র ৩য় শাখা দোহায়

আমিনুল হক কাজল,কাতার প্রতিনিধি : কর্মসংস্থান সৃষ্টি, দেশকে ইতিবাচকভাবে প্রবাসে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ট্রাভেল ও ট্রুরিজম সেক্টরে প্রবাসী বাংলাদেশীরা ক্রমাগত অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে কাতারের রাজধানী দোহার বাংলাদেশী অধ্যুষিত ফিরোজ আব্দুল আজিজ এলাকায় নুজুম গ্রুপের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান নুজুম ট্রাভেল এন্ড ট্যুরিজম-এর ৩য় শাখার উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত কন্ঠ শিল্পী শেখ এনাম।

আরও পড়ুন : 'রূপসী বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৩ কাতার' প্রদান সম্পন্ন

নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠাসন সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের পরিচালনা করেন গ্রুপের ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদ। মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহর কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব।

বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ।

আরও পড়ুন : কাতারে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বৈঠক

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ব্যবসার চেয়ে এ প্রতিষ্ঠানে সেবাকে প্রধান্য দেওয়া হবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের সেবাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে আমরা অবিচল থাকব ইনশাআল্লাহ।’

পরিচালক জামাল উদ্দিন নুজুম ট্রাভেলস এর বিশেষ অফার ও সেবা গ্রহণ করার জন্য প্রবাসীদের আহবান জানান।

আরও পড়ুন : রিয়াদে ২ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ক্বেরাত সংস্থার কাতার শাখার সভাপতি হাফেজ মাওলানা ক্বারী ইউছুফের দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা