সংগৃহীত
প্রবাস

সৌদিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের রিয়াদে মাটিচাপায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিয়াদে বলিবার্ড একটি কাজের সাইটে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

নিহতরা হলেন– নাছির উদ্দীন ও তেরা মিয়া। এ ঘটনায় আহত হয়েছে নুরুল আমিন ও রাজিব মিয়া নামে আরও ২ প্রবাসী।

নিহতদের মধ্যে নাছির উদ্দীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে। আর তেরা মিয়া নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে।

আরও পড়ুন : কাতারে সুজিত রায় নন্দীকে সংবর্ধনা

আহত দুই বাংলাদেশি গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাছির উদ্দীনের বাবা ফরিদ উদ্দিন বলেন, সৌদি আরব রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় একই সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা