বিজ্ঞান

মঙ্গল গ্রহে ভূমিকম্প

সান নিউজ ডেস্ক: ভূমিকম্প! কেবল পৃথিবীতে নয়, ভূমিকম্পে মঙ্গল গ্রহও কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন, গত এক মাসে তিনবার লাল গ্রহের মাটি কেঁপে ওঠার প্রমাণ পেয়েছেন তারা। গত শনিবারের ঘটনা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ইনসাইট ল্যান্ডার রোবট মঙ্গল গ্রহের খালি ধূলো সমভূমিতে নীরবে অবস্থান করছিল। হুট করেই তা কাঁপতে শুরু করে। কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ২।

জানা গেছে, প্রায় দেড় ঘণ্টা ধরে তা কেঁপেছে। ওই রোবট কম্পনের তথ্য পাঠিয়েছে পৃথিবীতে। নাসার বিজ্ঞানীরাও বুঝতে পেরেছেন, এতদিন তারা যে ঘটনার জন্য অপেক্ষা করছিলেন- তা ঘটেছে। আর সেটা বড় ধরনের ভূমিকম্প।

এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে মঙ্গল গ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা।

কিছুদিন আগে আরো দুটি বড় ভূমিকম্প হয়েছে। গত ২৫ আগস্ট রোবটটি দুটি ভূমিকম্পের সঙ্কেত পাঠিয়েছিল। তার মধ্যে একটি ছিল ৪ দশমিক ২ মাত্রার এবং অন্যটি ৪ দশমিক ১ মাত্রার।

সূত্র: বিজনেস ইনসাইডার

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা