ছবি: সংগৃহীত
জাতীয়

দোহারে নদীতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দোহারে মৈনট ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

মৃত জান্নাতুল আক্তার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শেখ আনোয়ারের মেয়ে। সে চর হোসেনপুর স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১৩ মে) বিকেলে নৌপুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ির কাউকে কিছু না বলে মৈনটের পদ্মা নদীতে গোসল করতে যায় জান্নাতুল। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: ৩ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

অনেক খোঁজাখুজির পরে মাহমুদপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা জান্নাতুলকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহমুদপুর নৌপুলিশ ফাঁড়ি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা