সংগৃহীত
জাতীয়

বাংলাদেশিদের নিরাপত্তা নি‌শ্চিতের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: কিরগিস্তানের উপ-শিক্ষামন্ত্রী রাসুল আভাজবেক উলুর সাথে বৈঠক করেছেন দেশটি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের অনাবা‌সিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

বুধবার (২২ মে) দেশটির উপ-শিক্ষামন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎটি অনু‌ষ্ঠিত হয়।

আরও পড়ুন: এমপি হত্যায় ২ দেশের কোনো বিষয় নয়

এ সময় দূতাবাস থেকে পাঠানো ১ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কিরগিজের রাজধানী বিশকেকে সাম্প্রতিক সময়ে ঘটনার কথা তুলে রাষ্ট্রদূত কিরগিস্তানের অধ্যয়নরত সকল বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উপ-শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ দিকে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইনের মাধ্যেমে ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য তিনি উপ-শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন।

আরও পড়ুন: আজ ইব্রাহিম রাইসির দাফণ

কিরগিজ উপ-শিক্ষামন্ত্রী রাষ্ট্রদূতকে এই মর্মে আশ্বস্ত করেন, বাংলাদেশসহ সকল বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে শুধু সরকারি কর্তৃপক্ষই নয়, বিশ্ববিদ্যালয় গুলোর প্রশাসনও এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় অনলাইন ক্লাসের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন তিনি। এ দিকে উপ-শিক্ষামন্ত্রী বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে শিক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সম্পন্ন করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করে থাকেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা