সংগৃহীত
জাতীয়

বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমাল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তার পরের দিন রবিবার (২৬ মে ) সন্ধ্যায় ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানায় ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় (১০০-১২০) কিলোমিটার থাকবে বলে জানায় সংস্থাটি।

আরও পড়ুন: রিজার্ভ নিয়ে চিন্তা নেই

আবহাওয়া অফিস জানান, ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে রবিবার (২৬ মে) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সোমবার (২৭ মে ) রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।

‘রেমাল’ হলো একটি আরবি শব্দ। যার বাংলা অর্থটি হলো বালু। এই নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যে সকল ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তার নাম গুলো আগে থেকেই ঠিক করা থাকে।

২০২০ সালে ভারতের আবহাওয়া দপ্তর মোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম দেয় এবং সেখান থেকেই এই ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হয়। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের কোন ঘোষণা দেওয়া হয়নি। এরপর যখন এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটিকে ‍ঘূর্ণিঝড় রেমাল নাম হিসেবে অভিহিত করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা