সংগৃহীত
জাতীয়

দেশে ফিরেছেন ১১,৬৪০ জন‌ হজ্জ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা। বৃহস্পতিবার (২০ জুন) থেকে শুরু হয়েছে হজ্জের ফিরতি ফ্লাইট। সোমবার (২৪ জুন) সকাল পর্যন্ত ৩০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১১,৬৪০ জন। অপরদিকে হজ্জ পালন করতে গিয়ে সৌদি আরবের ৪৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ভয়াবহ হামলায় নিহত,১৫

সোমবার (২৪ জুন) বাংলাদেশ হজ্জ অফিস ঢাকা, সৌদি আরব হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

হেল্পডেস্কের তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত ৩০টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১১,৬৪০ জন হাজী। তার মধ্যে বাংলাদেশ বিমানের ৮টি, সৌদিয়া এয়ার লাইন্সের ১০টি, ফ্লাইনাস এয়ার লাইন্সের ১২টি ফ্লাইট রয়েছে এবং হাজিদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে সোমবার (২২ জুলাই)।

চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ্জ করতে গিয়ে মৃত্যু ১,৩০০ ছাড়িয়েছে। দেশটিতে তীব্র তাপদাহের কারণে ওই হজ্জযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অপরদিকে হজ্জ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৪ জন বংলাদেশি হজ্জযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।‌ এরই মধ্যে হজ্জের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ১৭ জন এবং বাকি ২৭ জনের মৃত্যু হয় হজ্জের আনুষ্ঠানিকতা শুরুর পরে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

এতে মারা যাওয়া হজ্জযাত্রীদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৩ জন, মদিনায় ৪, মিনায় ৬ জন এবং জেদ্দায় ১জন মারা গেছেন।

হজ্জের আনুষ্ঠানিকতা শুরু পর যারা মারা গেছেন তারা হলো, সাতক্ষীরায় আব্দুল গাফফার (৬৩), ফরিদপুর আতাউল হক (৬৯), নোয়াখালী রফিকুল হক (৫৬), খুলনার এম এম এ বকর (৬২), দিনাজপুরে নুর বানু (৬২), ঢাকার সৈয়দ ওয়াহিদুল রহমান (৭১), ফেনীর হালিমা খাতুন (৬২), ঢাকার ডেমরার সৈয়দ তামজিদ আলী (৬৭), খুলনার কামরুল ইসলাম (৭০)। বরিশালের হিজলার আবু বকর সিদ্দিক (৫৯), ঝালকাঠির নূর মোহাম্মদ তালুকদার (৬৮), যশোরের অভয়নগরে শহিদুল ইসলাম (৪৯), ঝিনাইদহের কোটচাঁদপুর সুফিয়া বেগম (৮৭), চট্টগ্রামে রাউজানের আ স ম নুরুউদ্দিন চৌধুরী (৭২),‌ ঢাকার মোহাম্মদপুরের জহিরুল ইসলাম (৭৩), মাদারীপুরের শিবচরের ইদ্রিস খান (৫৬), ঢাকার বাড্ডার উম্মে কুলসুম (৪৭), ঢাকার বংশালের মনির হোসেন (৫৯), কিশোরগঞ্জের ফাতেমা ইয়াসমিন (৫৩), পিরোজপুরের নার্গিস (৬০), ঢাকা নিউ মার্কেটের আমিনুল ইসলাম ((৬৫), নোয়াখালীর মোয়াজ্জেম হোসেন (৬৮), রংপুরের সিদ্দিকুর রহমান (৪৮), ঢাকা ক্যান্টনমেন্টের মানিক তোফাজ্জল হক (৭০), ঢাকার মোহাম্মদপুরের রওশন আরা বেগম (৭২), বগুড়ার সোনাতলা উপজেলার রেজাউল করিম মন্ডল (৬১), টাঙ্গাইল সদরের আলমগীর হোসেন খান (৭৩)।

আরও পড়ুন: মরিচ ক্ষেতে চালকের লাশ

হজ্জ ডেস্কের মতে, হজ্জের আনুষ্ঠানিকাতা শুরুর আগে সর্বশেষ গত বুধবার (১২ জুন) সৌদিতে ২জন মারা যায়। মারা যাওয়া ২জন হলো, মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২)। মৃতের বাড়ি যথাক্রমে কুমিল্লা ও কিশোরগঞ্জ। চলতি হজ্জ মৌসুমে সৌদি আরবে ১ম বাংলাদেশি হিসেবে গত বুধবার (১৫ মে) মো. আসাদুজ্জামান নামে ১ হজ্জযাত্রী মারা যায়।

মারা যাওয়া অপর হজ্জযাত্রীরা হলো, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধা জেলা গোবিন্দপুর উপজেলার মো. সোলাইমান (৭৩), রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহজাদ আলী (৫৫) এবং রংপুরে তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৪)।

আরও পড়ুন: জয়ন্তী অনুষ্ঠানে ২ গ্রুপের সংঘর্ষ

সৌদির আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ্জ করতে গিয়ে যদি মারা যায়, তাহলে তাদের লাশ সৌদি আরবে দাফন করা হয়। তাদের লাশ নিজ দেশে আনতে দেওয়া হয় না। এ সময় পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। যদি মক্কায় হজ্জ যাত্রী মারা গেলে তাদেরকে মসজিদুল হারামে জানাজা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা