কারাগারের গেট থেকেই মায়ের মৃতদেহ দেখলেন পাপিয়া
জাতীয়

কারাগারের গেট থেকেই মায়ের মৃতদেহ দেখলেন পাপিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। পাপিয়াকে দেখাতে তার মায়ের মৃতদেহ কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মৃতদেহ নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের মরদেহ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় মৃতদেহ কারাগারের গেটে ছিল।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা