রীভা গাঙ্গুলী বাংলাদেশ ছাড়ছেন আজ
জাতীয়

রীভা গাঙ্গুলী বাংলাদেশ ছাড়ছেন আজ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে আজ (বৃহস্পতিবার) ভারত ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলী দাশ। প্রায় দেড় বছর তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী সোমবার (০৫ অক্টোবর) ত্রিপুরা হয়ে তিনি বাংলাদেশে আসবেন।

আগামী সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে।

এদিকে রীভা গাঙ্গুলী দাশ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা