সৌদি টিকিট ২০০ প্রবাসী পাচ্ছেন আজ
জাতীয়

সৌদি টিকিট ২০০ প্রবাসী পাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী কোভিড-১৯ এর সৃষ্ট পরিস্থির কারণে দেশে আটকেপড়া প্রবাসীদের মধ্যে আজ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন ২০০ জন।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু শুরু হয়। সি-১ থেকে ২০০ পর্যন্ত টোকেনধারী সৌদি আরব ফিরে যাওয়ার টিকিট পাবেন। টোকেনধারীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

তবে যারা সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট করে দেশে এসে করোনা ভাইরাসে আটকা পড়েছিলেন, শুধু তারাই পাবেন এই টিকিট।

সৌদি আরবের ফ্লাইট ও টিকিট নিয়ে কয়েকদিন আগের দুর্ভোগ ও অনিশ্চয়তা এখন নেই। সে সংকট অনেকের জন্য সমাধান হলেও ফ্লাইট ও টিকিট সীমিত হওয়ায় প্রতিদিন শত শত সৌদি প্রবাসী এখনও সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ কার্যালয়ে ভিড় করছেন। তবে ফ্লাইট বাড়ানোসহ নানা পদক্ষেপের কারণে প্রবাসীদের অনেকেই এখন সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা