জাতীয়

লালবাগে নতুন ডিসি কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) নতুন কার্যালয় উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোডে এই কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ১০ নম্বর বংশাল রোডের লালবাগ ডিসি কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়াভবনে নেয়া হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা