সংগৃহীত ছবি
জাতীয়

চীনের সাথে বন্ধু হিসাবে কাজ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন মন্তব্য করে বলেন, কৌশলগত অংশীদার হিসেবে নয়, বন্ধু হিসেবে চীনের সাথে কাজ করবে সরকার।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘চীন-দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি: ইতিহাস ও সমসাময়িক বিষয়’ এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ভোটার হওয়ার বয়স ১৭ হওয়া উচিত

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সাথে একযোগে কাজ করতে আগ্রহী। এই বছর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ-চীনের মধ্যে এই নতুন অংশীদারিত্ব আস্থা, পারস্পরিক শ্রদ্ধা এবং উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে বাংলাদেশ-চীন একসাথে কাজ করবে।

তি‌নি আরও ব‌লেন, ২ দেশের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগের জন্য মিয়ানমারকে প্রয়োজন। বাংলাদেশ-চীনের মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। এতে সবচেয়ে কার্যকর রুটটি মিয়ানমারের মধ্য দিয়েই যায়।

আরও পড়ুন: আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক

উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আমরা অধিকার ও নিরাপত্তার সাথে রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনসহ একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল মিয়ানমারের প্রত্যাবর্তনের আশা করছি। যেন আমাদের দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এই সংযোগ স্থাপন করা যায়। এই সংযোগ স্থাপনটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে, দারিদ্র্য হ্রাস করতে এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে অনেক দূর এগিয়ে যাবে।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এই কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে- যোগ ক‌রেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে ছিলো। বাংলাদেশে কোভিড অথবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা এই দেশ ছেড়ে যায়নি। সকল প্রকল্প সময়মতো শেষ হয়েছে। বাংলাদেশ-চীন সম্পর্ক আগের মতোই থাকবে।

আরও পড়ুন: আতশবাজি না ফোটানোর আহ্বান

তিনি বলেন, চীন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী। দেশে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলের সাথে এক যোগে কাজ করতে চায় চীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা